‘১০০ বল’ খেলার ড্রাফটে সাকিব

০২ অক্টোবর ,২০১৯(বিবিনিউজ):তালিকাটা বেশ লম্বা। বিগ ব্যাশ, আইপিএল, পিএসএল, সিপিএল, গ্লোবাল টি-টোয়েন্টি, ইংলিশ কাউন্টি—এই হলো সাকিব আল হাসানের ভিনদেশি ক্রিকেট লিগের খতিয়ান। এবার সেখানে যোগ হতে পারে সম্পূর্ণ নতুন একটি পালক—১০০ বলের ক্রিকেট। হ্যাঁ, ইংল্যান্ডে নতুন সংস্করণের ক্রিকেট ‘দ্য হানড্রেড’ টুর্নামেন্টের ড্রাফটে বিদেশি ক্রিকেটারদের তালিকায় রয়েছেন সাকিব। ২০ অক্টোবর এ টুর্নামেন্টে খেলোয়াড়দের ড্রাফট অনুষ্ঠিত হবে। ইংল্যান্ডের আটটি দলের এ টুর্নামেন্ট শুরু হবে আগামী বছরের ১৭ জুলাই থেকে। প্রতিটি দল সর্বোচ্চ ৩ বিদেশি খেলোয়াড় নিতে পারবে। তবে বিদেশি খেলোয়াড় নেওয়ার ক্ষেত্রে দেশ নিয়ে বাঁধাধরা কোনো নিয়ম নেই। ১০০ বলের এ টুর্নামেন্টে…

Read More

জাঙ্ক-ফুড লেবেল আইন পাস মেক্সিকোতে

২ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : মেক্সিকো পার্লামেন্টে মঙ্গলবার জাঙ্ক-ফুড লেবেল আইন পাস হয়েছে। খাদ্য পণ্য উৎপাদনকারী কোম্পানিগুলোকে জাঙ্ক-ফুড বিষয়ে প্যাকেটের গায়ে সতর্ককরণ বার্তা লিখতে বাধ্য করতে এ আইন পাস করা হয়। বিশ্বের সবচেয়ে বেশি স্থুল মানুষের দেশগুলোর মধ্যে অন্যতম এ দেশে গ্রাহকদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে প্রতারণার আশ্রয় নেয়া শিল্প প্রতিষ্ঠানকে চাপের মুখে রাখতে এমন পদক্ষেপ নেয়া হলো। ভোটাভুটিতে এর পক্ষে ৪৪৫ ভোট পড়ে। তিনজন আইনপ্রনেতা ভোটদানে বিরত থাকেন। আইনে বলা হয়, যেকোন কোম্পানির উৎপাদিত খাদ্য পণ্যে কি পরিমাণে সুগার, সোডিয়াম বা ফ্যাট রয়েছে তা প্যাকেটের ওপর লেখা বাধ্যতামূলক। আইনটি এখন…

Read More

জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

২ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশানাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) আজ সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। এটি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন গেট থেকে শুরু হয়ে জিরো পয়েন্ট ও গুলিস্থান সড়ক অতিক্রম করে জাতীয় স্টেডিয়াম মোড় ঘুরে শিল্প মন্ত্রণালয়ে এসে শেষ হয়। শিল্পসচিব মোঃ আবদুল হালিমের নেতৃত্বে শোভাযাত্রায় শিল্প মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন সেক্টর-কর্পোরেশন ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, এনপিও, এপিও সোসাইটি ফর বাংলাদেশ, নাসিব, ট্রেডবডি ও উদ্যোক্তা সংগঠনের প্রতিনিধি, শিল্প-কারখানার মালিক, শ্রমিক ও কর্মচারিরা অংশ নেন। শোভাযাত্রা শেষে শিল্প মন্ত্রণালয়ের সামনে এক পথসভার…

Read More

বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বেসরকারি টিভি চ্যানেলের বাণিজ্যিক সম্প্রচারের উদ্বোধন

২ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’র মাধ্যমে বেসরকারি টিভি চ্যানেলগুলোর বাণিজ্যিক সম্প্রচারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে সুইচ চেপে একযোগে এই সম্প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। এর মাধ্যমে দেশের সম্প্রচার শিল্প এক নতুন যুগে প্রবেশ করলো। কারণ, এর ফলে বিদেশি স্যাটেলাইট সংস্থাগুলোকে প্রদত্ত বিপুল অংকের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে সক্ষম হবে দেশীয় বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন এবং ডাক ও টেলিয়োগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার অনুষ্ঠানে সভাপতিত্ব…

Read More

জাবিতে আন্দোলনকারীদের ধর্মঘট, উপাচার্যপন্থীদের মানববন্ধন

সাভার,২ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে উপাচার্যের নতুন ও পুরাতন কার্যালয় অবরোধ করে রেখেছে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার সকাল সাড়ে সাতটা থেকে তারা উপাচার্যের কার্যালয় অবরোধ করে রাখেন। তাদের এই অবরোধ চলবে বিকেল চারটা পর্যন্ত। এদিকে অবরোধের কারনে অফিস কক্ষে প্রবেশ করতে পারেনি কর্মকর্তা ও কর্মচারীরা। কার্যালয়ে আসেননি উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম। এদিকে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা অবরোধের পাশাপাশি ক্যাম্পাসে সর্বাত্মক ধর্মঘট পালন করছে ক্লাস পরীক্ষা নেওয়া থেকে বিরত রয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। ধর্মঘটের ফলে ক্যাম্পাস থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের বহনকরা কোন বাস ক্যাম্পাসের বাহিরে…

Read More