জাঙ্ক-ফুড লেবেল আইন পাস মেক্সিকোতে

২ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : মেক্সিকো পার্লামেন্টে মঙ্গলবার জাঙ্ক-ফুড লেবেল আইন পাস হয়েছে। খাদ্য পণ্য উৎপাদনকারী কোম্পানিগুলোকে জাঙ্ক-ফুড বিষয়ে প্যাকেটের গায়ে সতর্ককরণ বার্তা লিখতে বাধ্য করতে এ আইন পাস করা হয়। বিশ্বের সবচেয়ে বেশি স্থুল মানুষের দেশগুলোর মধ্যে অন্যতম এ দেশে গ্রাহকদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে প্রতারণার আশ্রয় নেয়া শিল্প প্রতিষ্ঠানকে চাপের মুখে রাখতে এমন পদক্ষেপ নেয়া হলো।
ভোটাভুটিতে এর পক্ষে ৪৪৫ ভোট পড়ে। তিনজন আইনপ্রনেতা ভোটদানে বিরত থাকেন। আইনে বলা হয়, যেকোন কোম্পানির উৎপাদিত খাদ্য পণ্যে কি পরিমাণে সুগার, সোডিয়াম বা ফ্যাট রয়েছে তা প্যাকেটের ওপর লেখা বাধ্যতামূলক।
আইনটি এখন সিনেটে পাঠানো হবে। সেখানেও এটি পাস হবে বলে ধারণা করা হচ্ছে। পরে বামপন্থী প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর এ আইনের অনুমোদন দেবেন।

Related posts

Leave a Comment