১৭ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালগুলোর তদারকিতে কঠোরভাবে নিয়মকানুন অনুসরণ করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘আইনের বাইরে যাবেন না এবং দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর তদারকি করার ক্ষেত্রে নিয়মগুলি কঠোরভাবে অনুসরণ করুন।’ চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর নেতৃত্বে ইউজিসির একটি প্রতিনিধি দল আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাতকালে প্রধানমন্ত্রী একথা বলেন। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রী এসময় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজগুলোর প্রতিও নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন, বলেন প্রেস সচিব। প্রধানমন্ত্রী বলেন,…
Read MoreDay: October 17, 2019
জাবির ভিসির পদত্যাগের দাবিতে আলোচনা সভা করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা
সাভার,১৭ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে আলোচনা সভা করেছে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ আলোচনা সভা করেন তারা। আলোচনা সভায় এসময় আন্দোলনরত শতাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। আলোচনা সভায় এসময় আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা জানায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামসহ তার পরিবারের সদস্য দুর্নীতি গ্রস্থ তাই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য থাকার অধিকার তার নাই। উপাচার্য স্বেচ্ছায় পদত্যাগ না করলে ক্যাম্পাসে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষনা দেন তারা।
Read Moreদুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বের রোল মডেল :ত্রাণ প্রতিমন্ত্রী
সাভার,১৭ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):বাংলাদেশে যত গৃহহীন বা ঝুকিপূর্ণ মানুষ আছে সবাইকে নতুন করে দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ করে দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান । বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলা পরিষদে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সাভার শাখা ও পৌরসভার উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বাংলাদেশে কোন মানুষ গৃহহীন থাকবে জানিয়ে তিনি আরও বলেন বেদে সম্প্রাদায় তৃতীয় লিঙ্গের ব্যক্তি ও নদী ভাঙ্গন এলাকার ব্যক্তিদের বেশী আর গৃহহীন থাকবে না ভুমিকম্প…
Read Moreগাবতলী বাসস্ট্যান্ড থেকে নব্য জেএমবি’র ৩ সদস্য গ্রেফতার
১৭ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ইসলামী সংগঠন জামাআতে মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) বর্তমানে নব্য জেএমবি’র তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আব্দুল্লাহ (২৪), সফিকুল ইসলাম ওরফে মোল্লাজী (৩৮) ও মোস্তফা হোসেন আরিফ (২৫)। কাউন্টার টেরোরিজম বিভাগ সূত্রে জানা যায়, উওরবঙ্গের একটি জেলা হতে বাসযোগে নব্য জেএমবি’র কয়েকজন সদস্য ঢাকায় আসছেন এমন গোপন তথ্যের ভিত্তিতে কাউন্টার টেরোরিজম বিভাগ বুধবার রাতে গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। কাউন্টার টেরোরিজম বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। এতে…
Read Moreসৌদিতে বাস দুর্ঘটনায় ৩৫ বিদেশি নাগরিক নিহত,আহত ৪
১৭ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ): মুসলমানদের পবিত্র নগরী মদিনার কাছে একটি ভারী গাড়ির সাথে বাসের ধাক্কায় ৩৫ বিদেশি নাগরিক নিহত ও অপর চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়। মদিনা পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে সৌদি বার্তা সংস্থা জানায়, বুধবার সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় এ পবিত্র নগরীর কাছে একটি ভারী যানের সাথে ভাড়া করা একটি বেসরকারি বাসের মুখোমুখী সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বাসটিতে আরব ও এশীয় পর্যটক ছিলেন। ভিডিও ফুটেজে বাসটির জানালার কাঁচ ভাঙ্গা ও পুড়ে যাওয়া অবস্থা দেখা যায়। এসপিএ আরো জানায়, আহতদের আল-হামনা হাসপাতালে…
Read More