
সাভার,১৭ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে আলোচনা সভা করেছে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ আলোচনা সভা করেন তারা। আলোচনা সভায় এসময় আন্দোলনরত শতাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।
আলোচনা সভায় এসময় আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা জানায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামসহ তার পরিবারের সদস্য দুর্নীতি গ্রস্থ তাই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য থাকার অধিকার তার নাই। উপাচার্য স্বেচ্ছায় পদত্যাগ না করলে ক্যাম্পাসে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষনা দেন তারা।
