স্টাফ রিপোর্টার,২ নভেম্বর,(বিবিনিউজ): সাভারের আশুলিয়ার কুখ্যাত সন্ত্রাসী ও হত্যা মামলার আসামী অশ্রুকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪ সাভার নবীনগর ক্যাম্প। রাতে রাজধানীর কোতয়ালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। র্যাব ৪ জানায়,২৫ অক্টোবর রাতে ডিস ব্যবসা দখলের উদ্দেশ্যে আশুলিয়ার কাঠগড়ার দূর্গাপুর এলাকায় দুর্ধর্ষ সন্ত্রাসী অশ্রু স্থানীয় ডিস ব্যবসায়ী মানিক,শরিফ ও সাইদুরকে তার অফিসে ডেকে নেন। পরে সন্ত্রাসী অশ্রু তাদেরকে ডিস ব্যবসা ছেড়ে দিতে বললে তারা ছেড়ে দিবে না বলে জানালে তিনজনকে লক্ষ করে এলোপাথারী ভাবে গুলি বর্ষন করেন। এঘটনায় তিনজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ তিনজনেই মৃত্যুর সাথে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে পাঞ্জা লড়ছেন। পরে ভুক্তভোগীদের পরিবার আশুলিয়া থানায় মামলা দায়ের করলে র্যাব তাকে রাতে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ গ্রেপ্তারকৃত সন্ত্রাসীকে সকালে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে।
সাভারের আশুলিয়ার কুখ্যাত সন্ত্রাসী অশ্রু গ্রেপ্তার
