
ধামরাই,৩১ জুলাই,২০১৯(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে বাসের ধাক্কায় ভ্যান চালকসহ তিন যাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সুতিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নান্নার ইউনিয়নের ধাইরা গ্রামের আব্দুল ফকির(৫৫), সামাদ বাবু (৫৮) ও ভ্যান চালক আব্দুর জব্বার (৪০)।
পুলিশ জানায় সকালে ধাইরাই হতে ছেড়ে আসা শ্রীরামপুর দুধ বিক্রির উদ্দেশে যাওয়ার সময় ভ্যান গাড়িটি ঢাকা আরিচা মহাসড়কে সুতিপাড়া এলাকায় পৌছালে পেছন দিক থেকে আসা একটি দুর পাল্লার বাস চাপা দেয় । এতে ঘটনা স্থলে ভ্যানের চালক ও তাতে থাকা দুই যাত্রী নিহত হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। অন্যদিকে আশুলিয়ার নবীনগর এলাকায় ট্রাক চাপায় এক যুবক নিহত হয়েছে।
