ভূঞাপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

জুলিয়া পারভেজ,ভূঞাপুর ৩১জুলাই,২০১৯(বিবিনিউজ):বিশ্ব স্বাস্থ্য সংস্থার যক্ষা প্রোগ্রামের চিফ ম্যাডিক্যাল অফিসার ডা. আহমেদ পারভেজ জাবীন এর ব্যক্তিগত অর্থায়নে ও রব্বানী ভাইয়ের বন্ধু ও পরিচিত মহল মিলে ভুঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি শুশুয়া গ্রামের মানুষের মধ্যে শুকনো খাবার ও ওষুধ বিতরণ করেন ৷ ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন আহমেদ পারভেজ জাবীন,বিশিষ্ট সাংবাদিক জুলিয়া পারভেজ,কামরান পারভেজ ইভান প্রমুখ৷ অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন আবদুস ছাত্তার খান অধ্যক্ষ হাজী ইসমাইল খাঁ বেসরকারি কারিগরি কলেজ৷ ত্রাণ বিতরণ শেষে বিনামূল্যে ডা. আহমেদ পারভেজ জাবীন স্থানীয় রোগীদের সাধারণ চিকিৎসা করেন৷

Read More

ধামরাইয়ে সড়ক দূর্ঘটনায় নিহত ৩

ধামরাই,৩১ জুলাই,২০১৯(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে বাসের ধাক্কায় ভ্যান চালকসহ তিন যাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সুতিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নান্নার ইউনিয়নের ধাইরা গ্রামের আব্দুল ফকির(৫৫), সামাদ বাবু (৫৮) ও ভ্যান চালক আব্দুর জব্বার (৪০)। পুলিশ জানায় সকালে ধাইরাই হতে ছেড়ে আসা শ্রীরামপুর দুধ বিক্রির উদ্দেশে যাওয়ার সময় ভ্যান গাড়িটি ঢাকা আরিচা মহাসড়কে সুতিপাড়া এলাকায় পৌছালে পেছন দিক থেকে আসা একটি দুর পাল্লার বাস চাপা দেয় । এতে ঘটনা স্থলে ভ্যানের চালক ও তাতে থাকা দুই যাত্রী নিহত হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার…

Read More

রংপুর রাইডার্সে যোগ দিলেন সাকিব আল হাসান

৩১ জুলাই ২০১৯ (বিবিনিউজ) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট লিগের সপ্তম আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন বিশ্বসেরা ও দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রংপুরের সাথে এক বছরের চুক্তি হয়েছে সাকিবের। আজ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২ এর মিলনায়তনে সাকিবের সঙ্গে চুক্তি করে রংপুর রাইডার্স। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের ম্যানেজিং ডিরেক্টর এবং বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। চুক্তি শেষে সাংবাদিকদের প্রশ্নে নিজের অনুভূতি জানাতে গিয়ে সাকিব বলেন, ‘আমি খুবই এক্সাসাইটেড। রংপুরের হয়ে ভালো করার চেষ্টা করবো। আমার দায়িত্ব পালনে সর্বাত্মক চেষ্টা করবো।…

Read More

ডেঙ্গু সচেতনতায় খতিব ও ইমামদের প্রতি আহ্বান ধর্ম প্রতিমন্ত্রীর

৩১ জুলাই, ২০১৯ (বিবিনিউজ) : শুক্রবার জুম্মার খুতবায় ডেঙ্গু ও গুজব সম্পর্কে দেশবাসীকে সচেতন করতে খতিব ও ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। আজ রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শনের সময় সাংবাদিকদের সাথে আলাপকালে এ আহবান জানান তিনি। ডেঙ্গু ও গুজবের বিষয় দেশবাসীকে সচেতন করতে সারাদেশের এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব ও ইমামদের প্রতিও আহ্বান জানান ধর্ম প্রতিমন্ত্রী। এ সময় ডেঙ্গু ও গুজব সম্পর্কে ব্যাপক সচেতনতা তৈরির পাশাপাশি সেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে সকল স্তরের জনসাধারণের প্রতি আহবান জানান ধর্ম প্রতিমন্ত্রী।

Read More

আফগানিস্তানে বাসে বোমা হামলায় নিহত ২৮জন

৩১ জুলাই, ২০১৯ ( বিবিনিউজ) : আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে বুধবার ভোররাতে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিষ্ফোরণে একটি বাসের অনেক যাত্রীর মৃত্যু হয়েছে। বাসটির যাত্রীদের বেশীর ভাগই নারী ও শিশু। সরকারি কর্মকর্তারা এএফপিকে একথা জানিয়েছে। ‘যাত্রীবাহী বাসটি কান্দাহার-হেরাত মহাসড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তায় তালিবানদের পুতে রাখা বোমার আঘাতে বিস্ফোরিত হয়। এতে অন্তত ২৮ জন নিহত ও ১০ জন আহত হয়েছে।’ ফারাহ প্রদেশের মুখপাত্র মহিবুল্লাহ মুহিব এএফপিকে একথা জানিয়েছেন। তিনি বলেন, তারা সবাই বেসামরিক নাগরিক। তবে তাদের বেশিরভাগই নারী ও শিশু। ফারাহ গভর্নরের মুখপাত্র ফারুক বারাকজাই বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতের সংখ্যা…

Read More