১৩ জুলাই, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি প্রতিরোধে সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের যথাযথ পদক্ষেপ প্রহণের আহবান জানিয়ে বলেছেন, আপনারা দেখেবেন দুর্নীতির কারণে আমাদের অর্জনগুলো যেন নষ্ট হয়ে না যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন,‘আপনারা (জেষ্ঠ্য সরকারী কর্মকর্তা) তৃণমূল পর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতি বন্ধে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করবেন। যাতে করে আমাদের এত কষ্টের অর্জনগুলো দুর্নীতির কারণে নষ্ট না হয়ে যায়।’ প্রধানমন্ত্রী দুর্ণীতির বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমরা এত খেটে, সারাদিন এত কাজের পরে যদি দুর্নীতির…
Read MoreDay: July 13, 2019
পৃথক ঘটনায় সাভারে দুই জন নিহত
সাভার,১৩ জুলাই,২০১৯(বিবিনিউজ):পৃথক ঘটনায় সাভারে এক স্কুল ছাত্রসহ দুই জন নিহত হয়েছে। শনিবার দুপুরে সাভারের কাউন্দিয়া এলাকার দিয়াবাড়ি সিন্নিরটেক ও আশুলিয়ার বেড়িবাঁধ সড়কের গড়ান চটবাড়ী এলাকার তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক এ ঘটনা ঘটে। পুলিশ জানায় দুপুরে কাউন্দিয়া এলাকার দিয়াবাড়ি সিন্নিরটেক এলাকায় ৩০ বছরের এক নারী তুরাগ নদীতে কাপড় পরিস্কার করছিলেন এসময় ওই নারী নদীতে তলিয়ে গেলে পরে স্থানীয়রা তাকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে মিরপুর দারুস সালাম থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। অন্যদিকে দুপুরে আশুলিয়ার বেড়িবাঁধ সড়কের…
Read Moreক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়াই সরকারের মূল লক্ষ্য:দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী
সাভার,১৩ জুলাই,২০১৯(বিবিনিউজ):ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভারের বিরুলিয়া এলাকায় ব্র্যাক সিডিএম এ তিন দিন ব্যাপী স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন আয়োজিত লিডারস মিট অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বর্তমান সরকার বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল তাই সব ক্ষেত্রে এখন শুধু উন্নয়ন হচ্ছে কোথাও কোন দুর্নীতি নেই জানিয়ে তিনি আরও বলেন বাংলাদেশ এখন উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। বিএনপি জামায়াত লুটপাট আর সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় এসেছিলো বলে একাদশ জাতীয়…
Read More