
সাভার,১৩ জুলাই,২০১৯(বিবিনিউজ):ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সাভারের বিরুলিয়া এলাকায় ব্র্যাক সিডিএম এ তিন দিন ব্যাপী স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন আয়োজিত লিডারস মিট অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বর্তমান সরকার বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল তাই সব ক্ষেত্রে এখন শুধু উন্নয়ন হচ্ছে কোথাও কোন দুর্নীতি নেই জানিয়ে তিনি আরও বলেন বাংলাদেশ এখন উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। বিএনপি জামায়াত লুটপাট আর সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় এসেছিলো বলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ তাদেরকে প্রত্যাখান করেছে। তিন দিন ব্যাপি এ অনুষ্ঠানে সারা বাংলাদেশের ২ জন করে কিশোরী লিডার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে মোট ১২৮ জন কিশোর কিশোরী অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানে এসময় স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন এর পরিচালক রফিকুল ইসলাম,নির্বাহী পরিচালক নিজাম উদ্দিন আহমেদ,সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব উপস্থিত ছিলেন।
