আশুলিয়ায় প্রায় এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সাভার,১৮ জুলাই,২০১৯(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়ির প্রায় এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর এলাকায় এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সাভার তিতাস গ্যাস কতৃপক্ষ জানায়, গত কয়েক বছর আগে ওই এলাকায় প্রভাবশালীরা বিভিন্ন বাসাবাড়িতে ৪০/৫০ হাজার করে টাকা নিয়ে অবৈধ গ্যাস সংযোগ দেয়। বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে…

Read More

যমুনায় বেড়েছে পানি, নতুন নতুন এলাকা প্লাবিত

১৮ জুলাই, ২০১৯(বিবিনিউজ):প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির তোড়ে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুতগতিতে বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৯৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তীরবর্তী নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। পানি অব্যাহতভাবে বেড়ে যাওয়ায় জেলার ছোট–বড় ১০টি শাখা নদীতেও পানি ঢুকে নতুন নতুন এলাকা প্লাবিত হতে শুরু করেছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভেতরে থাকা জেলার হুরাসাগর, বিলসূর্য, করতোয়া ও ফুলজোর নদেও পানি বিপৎসীমা অতিক্রম করেছে। তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চলের ফসলি জমি। দেখা দিচ্ছে গবাদিপশুর খাদ্যসংকট। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, গত সোমবার দুপুর…

Read More

ধর্ষণ মামলার বিচার বিষয়ে হাইকোর্টের ৭ নির্দেশনা

১৮ জুলাই ,২০১৯(বিবিনিউজ):নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও ধর্ষণ পরবর্তী হত্যা মামলা নির্ধারিত সময়সীমার মধ্যে শেষ করা, শুনানি শুরু হলে প্রতি কার্যদিবসে টানা মামলা পরিচালনা করা, মামলায় সাক্ষীর উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করা বিষয়ে সাত দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সংবিধানের ১০৯ অনুচ্ছেদ অনুসারে এ আদেশ দেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা পৃথক তিনটি মামলায় আসামিদের জামিন আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়। নির্দেশনা সাতটি হলো- ১. দেশে নারী ও শিশু…

Read More

সুপার ওভারের কথা জানতেনই না বোল্ট!

১৮ জুলাই, ২০১৯(বিবিনিউজ):সুপার ওভারটা শেষ পর্যন্ত বোল্টকেই করতে হয়েছে! বিশ্বকাপ ফাইনালে যে ‘সুপার ওভার’ আছে, সে কথা বলে মাথাতেই ছিল না নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টের! অবিশ্বাস্য এক ফাইনাল ম্যাচ উপহার দিয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। শেষমেশ নিয়ম রক্ষার খাতিরে বিশ্বকাপ ট্রফি ইংল্যান্ডের কপালে জুটলেও নিউজিল্যান্ড দুর্দান্ত লড়াইয়ের জন্য প্রশংসিত হয়েছে, হচ্ছে। কিন্তু কিউই পেসার ট্রেন্ট বোল্ট বললেন অদ্ভুত এক কথা। বিশ্বকাপ ফাইনালে যে সুপার ওভার আছে, এটাই জানতেন না তিনি! সুপার ওভারের পর যেভাবে বোল্টরা হেরেছেন, এটা মেনে নিতে কষ্ট হচ্ছে এই গতি তারকার, ‘আমি আসলেই জানতাম না বিশ্বকাপ ম্যাচ টাই…

Read More

বার্সেলোনা থেকে এখনো কোন প্রস্তাব পায়নি পিএসজি নেইমারের জন্য

১৮জুলাই ২০১৯ (বিবিনিউজ) : ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের জন্য বার্সেলোনার কাছ থেকে এখনো সুনির্দিষ্ট কোন প্রস্তাব পাওয়া যায়নি বলেই জানিয়েছে ফ্রেঞ্চ জায়ান্ট প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি)। এর আগে স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছিল ব্রাজিলিয়ান তারকাকে ক্যাম্প ন্যুতে ফিরিয়ে নিয়ে আনতে কাতালান জায়ান্টরা দ্রুতই আনুষ্ঠনিক আলোচনা শুরু করবে। গত দু’দিন ধরে দুই ক্লাবের মধ্যে আলোচনার ইঙ্গিত পাওয়া গেলেও এখনো চূড়ান্ত কিছুই জানা যায়নি। নেইমারকে দলে ফিরিয়ে আনতে বার্সেলোনা ফিলিপ কুটিনহো ও ওসমানে ডেম্বেলেকে ছেড়ে দেবার প্রস্তুতি নিচ্ছে বলেও গণমাধ্যমগুলো দাবী করেছে। তবে ফ্রেঞ্চ জায়ান্টরা এখনো বার্সেলোনার কাছ থেকে সুনির্দিষ্টি প্রস্তাব প্রাপ্তির অপেক্ষায় রয়েছে। এদিকে পিএসজির…

Read More