আশুলিয়ায় প্রায় এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সাভার,১৮ জুলাই,২০১৯(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়ির প্রায় এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকালে সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর এলাকায় এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
সাভার তিতাস গ্যাস কতৃপক্ষ জানায়, গত কয়েক বছর আগে ওই এলাকায় প্রভাবশালীরা বিভিন্ন বাসাবাড়িতে ৪০/৫০ হাজার করে টাকা নিয়ে অবৈধ গ্যাস সংযোগ দেয়। বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয় হয়। এসময় রাইজারগুলো খুলে নেওয়া হয়। সংযোগ বিছিন্ন কাজে তিতাসের প্রায় ৬০সদস্যের শ্রমিকদল অংশ গ্রহন করেন। এছাড়া জিরাবো এলাকায় অবৈধ নেওয়া বশির মেটাল ইন্ডাষ্ট্রিজ কারখানার গ্যাস সংযোগ ও বিছিন্ন করন করা হয়। এছাড়া রাতে আশুলিয়া থানায় অবৈধ গ্যাস দিয়েছে যারা তাদের নামে মামলা করা হবে বলেও জানান তিতাস কতৃপক্ষ।
সংযোগ বিছিন্ন কাজে তিতাসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment