৩ জুলাই, ২০১৯ (বিবিনিউজ) : গ্যাব্রিয়েল জেসুস ও রবার্তো ফিরমিনোর গোলে চির প্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনাকে ২-০ গোলে পরাজিত করে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে স্বাগতিক ব্রাজিল। দুই অর্ধে জেসুস ও ফিরমনোর একটি করে গোলে একদিকে যেমন ব্রাজিলের জয় নিশ্চিত হয়েছে অন্যদিকে লিওনেল মেসির জাতীয় দলের জার্সি গায়ে বড় কোন আসরে আর্জেন্টিনার হয়ে শিরোপা জেতার অপেক্ষা আরো দীর্ঘায়িত হলো। ২০০৭ সালের কোপা ফাইনালে আর্জেন্টিনাকে ৩-০ গোলে পরাজিত করে শিরোপা জিতেছিল ব্রাজিল। তারপর বড় কোন টুর্নামেন্টে এই দুই বিশ্বসেরা প্রতিদ্বন্দ্বীর লড়াই দেখলো সমর্থকরা। বেলো হরিজন্টের কালকের ম্যাচের নায়ক ছিলেন ইংল্যান্ড-ভিত্তিক দুই ফুটবলার জেসুস ও…
Read MoreDay: July 3, 2019
প্রধানমন্ত্রীকে বেইজিংয়ে লালগালিচার সংবর্ধনা
৩ জুলাই, ২০১৯ ( বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিয়াওনিং প্রদেশের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) অ্যানুয়াল মিটিংয়ের উদ্বোধনী পর্বে যোগদান শেষে আজ সকালে চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন। সকাল ১০টা ৫ মিনিটে (স্থানীয় সময়) প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীবাহী বিমানটি বেইজিংয়ের উদ্দেশে দালিয়ান ঝৌশুজি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। দালিয়ান সিটির ভাইস মেয়র জিয়াও শেংফেং প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান। চীন সরকারের একটি ভাড়া করা বিমানে করে প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীরা স্থানীয় সময় সকাল ১১টা ৫ মিনিটে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বেইজিং বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয় এবং ছোট একটি…
Read Moreআশুলিয়ায় গ্যাস বিস্ফোরণে নিহত ১,আহত ৪জন
সাভার,৩জুলাই,২০১৯(বিবিনিউজ):আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে দেয়াল ধসে তাসিম হোসেন নামে দেড় বছরের শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন। আহতের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার সকালে আশুলিয়ার কাঠগড়ার দোকাটি এলাকায় হাজী আকবর আলীর মালিকানাধীন এক তলা ভবনে ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ডিইপিজেডের ফায়ার সার্ভিস দল ও থানা পুলিশ উপস্থিত হয়। নিহত শিশু তাসিম নাজমুল হোসেনের ছেলে। আহতরা হলেন-আবুল কালাম, দিপু মিয়া, মৌসুমী আক্তার ও ৬ বছরের শিশু মিম। তারা সবাই এই বাড়ির ভাড়াটিয়া। পুলিশ ও ফায়ার সার্ভিস জানান, প্রাথমিকভাবে ধারনা করা…
Read Moreসাভারে প্রায় দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ
সাভার,৩ জুলাই,২০১৯(বিবিনিউজ):সাভারে বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়ায় প্রায় দুই হাজার সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের হেমায়েতপুরের শ্যামপুর ও পূর্বহাটির বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এলাকাবাসী জানায় হেমায়েতপুরের শ্যামপুর ও পূর্বহাটির বিভিন্ন গ্রামে মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় ওই এলাকার প্রভাবশালীরা। সকালে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই এলাকায় অভিযান চালিয়ে…
Read More