২ জুলাই, ২০১৯ (বিবিনিউজ ) : শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ নয়ন (নয়ন বন্ড) মঙ্গলবার ভোরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এ সময় একটি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ৩ টি চাপাতি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, বরগুনা জেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে পুরাকাটা গ্রামের একটি নিরিবিলি (চায়না প্রকল্প) এলাকায় নয়ন বন্ড অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করার উদ্দেশ্যে মঙ্গলবার ভোর সোয়া চারটার দিকে পুলিশের একটি টিম অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নয়ন বন্ড পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশ ও…
Read MoreDay: July 2, 2019
ভোলার মনপুরায় মানুষের সাথে সখ্যতা গড়েছে হরিণ
২ জুলাই, ২০১৯ (বিবিনিউজ) : জেলার মনপুরা উপজেলায় মানুষের সাথে সখ্যতা গড়ে তুলেছে মায়াবী হরিণ রিউ। উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড নিয়ে গঠিত চর নিজাম গ্রামে মানুষ ভালোবেসে হরিণটিকে খাবার দেয়। ক্ষুধা লাগলে গৃহস্তের ঘরের রান্না ঘরে চলে আসে হরিণ রিউ। স্থানীয়দের কাছে জনপ্রিয় এ হরিণটি দিন-রাত বন প্রহরীদের সাথে বন পাহারা দেয়। ব্যতিক্রম এ হরিণ মানুষ দেখেলে ভয় পায় না কিংবা পালিয়ে যায় না। হরিণটির এমন কান্ড দেখার জন্য জেলার বিভিন্ন উপজেলা ও অন্য জেলা থেকে মানুষ ছুটে আসে। চর নিজাম (কালকিনি) বিট কর্মকর্তা মোঃ এস এম…
Read Moreমুখোমুখি হচ্ছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা
০২ জুলাই, ২০১৯(বিবিনিউজ):আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় বেলো হরিজন্তেতে আগুন ম্যাচ। মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এ ম্যাচে দুই দলের একাদশ কেমন হবে? কোপা আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উত্তেজনাময় ম্যাচটা এবার সেমিফাইনালেই হয়ে যাচ্ছে। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল সকালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ম্যাচকে ঘিরে এর মধ্যেই দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা কাজ করা শুরু করেছে। দুই দলের হয়ে কে খেলবেন, আর কে খেলবেন না, এই নিয়ে দুই কোচ এর মধ্যেই পরিকল্পনা করা শুরু করে দিয়েছেন। কেমন হবে আগামীকাল দুই দলের একাদশ? আসুন দেখে নেওয়া যাক। ম্যাচ শুরুর…
Read Moreওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
২ জুলাই, ২০১৯ (বিবিনিউজ) : আজ সকালে এখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিওইএফ) বার্ষিক সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। চীনের দালিয়ানে ৩ দিনব্যাপী ‘ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম’স অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস ২০১৯ শীর্ষক এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান, ব্যবসায়ী, সুধী সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ এবং শিল্পীসহ প্রায় ১ হাজার ৮শ’রও বেশি প্রতিনিধি যোগদান করেছেন। এটি ডব্লিউইএফ সামার দাভোস নামেও পরিচিত। সম্মেলনের এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘লিডারশীপ ৪.০- সাকসিডিং ইন এ নিউ এরা অব গ্লোবালাইজেশন।’ লিয়াওডং রাজ্যের দালিয়ান উত্তর পূর্ব এশিয়ার ব্যবসা এবং অর্থনৈতিক কেন্দ্র এবং উত্তর চীনের হংকং হিসেবেও…
Read Moreসাভারে তিন ভুয়া ডিবি পুলিশ চাঁদাবাজির সময় আটক
সাভার,২ জুলাই ২০১৯(বিবিনিউজ):সাভারে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় সাভার পৌর আওয়ামী লীগের সদস্য মোহসিন বাবুসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গভীর রাতে সাভারের ব্যাংকটাউন বটতলা এলাকা থেকে তাদেরকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যাংকটাউন বটতলা এলাকায় গেল কয়েকদিন আগে মোহসিন বাবুসহ তিন যুবক ডিবি পুলিশ চয়ে রাজিবুল রহমান নামের এক ফার্মাসিটিকাল ব্যবসায়ীর কাজ থেকে ২৫ হাজার টাকা নেন। পরে গতকাল গভীর রাতে মোহসিন বাবুসহ পাঁচ যুবক আবারও ওই ফার্মাসিতে গিয়ে ৭০ হাজার টাকা দাবি করেন। এসময় এলাকাবাসীর সন্দেহ হলে মোহসিন বাবুসহ তিনজনকে আটক করে সাভার…
Read More