মিন্নির গ্রেপ্তারকে বাবা বললেন ষড়যন্ত্র

১৭ জুলাই, ২০১৯(বিবিনিউজ):বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার ১ নম্বর সাক্ষী ও নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে গ্রেপ্তার ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন তাঁর বাবা। মিন্নির বাবা মোজাম্মেল হোসেন আজ বুধবার দুপুরে এ কথা বলেন। এদিকে মিন্নির গ্রেপ্তারের খবরে খুশি বলে জানালেন শ্বশুর আবদুল হালিম শরীফ। মিন্নির বাবা অভিযোগ করেন, মিন্নিকে গ্রেপ্তারের বিষয়টি ষড়যন্ত্র। মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করা এবং এই খুনের সঙ্গে যারা জড়িত তাদের আড়াল করার জন্যই এগুলো সাজানো হচ্ছে। তিনি সঠিক তদন্ত করে যারা প্রকৃত দোষী, তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা…

Read More

এইচএসসিতে পাসের হার ৭৩.৯৩ শতাংশ

১৭ জুলাই, ২০১৯ ( বিবিনিউজ) : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার সারাদেশে গড় পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৭ হাজার ২৮৬ জন শিক্ষার্থী। গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৬৬ দশমিক ৬২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ২৯ হাজার ২৬২ জন। সেই অনুযায়ী এবার পাসের হার বেড়েছে ৭ দশমিক ২৯ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৮ হাজার ৩২৪ জন। আজ বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু…

Read More

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ॥ মৃতের সংখ্যা বেড়ে ৫

১৭ জুলাই, ২০১৯(বিবিনিউজ) : ইন্দোনেশিয়ার প্রত্যন্ত দ্বীপে সপ্তাহান্তে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হয়েছে। কয়েক হাজার লোক ঘর-বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে। একজন সরকারি কর্মকর্তা বুধবার এ কথা জানান। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে, নর্থ মালুকু প্রদেশের টারনেট শহরের ১৬৫ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭.৩। গত রোববার সন্ধ্যায় এই ভূমিকম্প আঘাত হানে। দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র অগাস উইবো জানান, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে পাঁচজন নিহত হয়েছে। ভূমিকম্পে প্রায় এক হাজার বাড়ি-ঘর ধ্বংস হয়েছে এবং তিন হাজারেরও বেশি লোককে সরকারি আশ্রয়কেন্দ্রে আশ্রয়…

Read More

আজ জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের গেটওয়ের উদ্বোধন

১৭ জুলাই, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ আজ সহজে এবং দ্রুত জাতীয় পরিচয়পত্র যাচায়ের গেটওয়ে উদ্বোধন করবেন। এ উপলক্ষে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সভাপতিত্বে বিকেল ৩টায় তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই গেটওয়ে সার্ভার নির্বাচন কমিশনের জাতীয় ডাটা বেসের সাথে সংযুক্ত থাকবে। এটি এমন একটি এপ্লিকেশ প্রোগ্রামিং যা সরকারি, বেসরকারি বা ব্যক্তিগত যে কোনো সংস্থার গ্রাহকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করে নিমিষেই সেবা দিতে পারবে। এতে আরো বলা হয়, এনআইডি যাচাই করার জন্য এখন আর…

Read More

উচ্চ মাধ্যমিকের ফলাফল যথেষ্ট গ্রহণযোগ্য : প্রধানমন্ত্রী

১৭ জুলাই, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা ফলাফলের প্রশংসা করে আশাবাদ ব্যক্ত করেছেন, শিক্ষার্থীরা আরো মনোযোগী হলে ভবিষ্যতে তারা আরো ভাল ফল করতে পারবে। তিনি বলেন, ‘৭৩ দশমিক ৯৩ ভাগ পাস করেছে। এটা যথেষ্ট ভাল এবং গ্রহণযোগ্য ফল। আমি মনে করি শিক্ষার প্রতি শিক্ষার্থীরা আরো মনোযোগী হলে তারা আরো ভাল ফল করতে পারবে, সেটা আমার বিশ্বাস।’ প্রধানমন্ত্রী আজ সকালে গণভবনে এ বছর ২০১৯’র এইচএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী এ সময় মাত্র ৫৫ দিনে ফল প্রকাশ করায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট…

Read More