১২ জুলাই, ২০১৯ (বিবিনিউজ) : বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক,দৈনিক সংবাদের ক্রীড়া সম্পাদক অজয় বড়ুয়া (৭১) আর বেঁচে নেই। লন্ডনের সেন্ট বার্টস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৭ টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র,দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মরদেহ ঢাকায় আনা হবে। দৈনিক সংবাদের হয়ে ইংল্যান্ডে বিশ্বকাপ ক্রিকেটের সংবাদ সংগ্রহ করতে গত ৩১ মে সস্ত্রীক লন্ডন যান তিনি। বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচের সংবাদও সংগ্রহ করেন। জুনের শেষ সপ্তাহে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। কয়েকদিন জ¦রে ভোগার পর ২৩ জুন লন্ডনের কিং…
Read MoreDay: July 12, 2019
এরশাদের কোনো অঙ্গ ঠিকমতো কাজ করছে না
১২ জুলাই, ২০১৯(বিবিনিউজ):জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের শরীরের কোনো অঙ্গ ঠিকমতো কাজ করছে না। অঙ্গপ্রত্যঙ্গের কাজ কৃত্রিমভাবে চালানো হচ্ছে। চিকিৎসকেরা বলছেন, এরশাদের অবস্থা আশঙ্কাজনক। আজ শুক্রবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এইচ এম এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের এ কথা বলেন। তিনি বলেন, আজ সকালেই তিনি চিকিৎসকদের সঙ্গে দলীয় চেয়ারম্যানের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন। সেখান থেকে তিনি এসব তথ্য জেনেছেন। সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। সংবাদ সম্মেলনে এরশাদের ছোট ভাই জি এম কাদের বলেন,…
Read Moreধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের আহ্বান প্রধানমন্ত্রীর
১২ জুলাই, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করে অপরাধীদের কঠোর শাস্তি প্রদানের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, এ ধরনের জঘন্য কার্যকলাপ কখনও মেনে নেয়া যায় না। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের আইন আরো কঠোর করা দরকার, আরো কঠোরভাবে তাদের (এসব অপরাধীদের) শাস্তি দেয়া দরকার। কারণ এই ধরনের জঘন্য কার্যকলাপ কখনও মেনে নেয়া যায় না।’ এ ব্যাপারে তাঁর সরকার যথাযথ পদক্ষেপ প্রহণ করবে বলেও প্রথানমন্ত্রী কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করেন। প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা বৃহস্পতিবার সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদের তৃতীয় (বাজেট) অধিবেশনের সমাপনী ভাষণে…
Read Moreদেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে:দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী
সাভার,১২ জুলাই,২০১৯(বিবিনিউজ):আন্দোলনের নামে দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন দেশের মানুষ বর্তমানে সুখে শান্তিতে বসবাস করছে আর বিএনপি নেতারা খালেদা জিয়াকে মুক্তির নামে দেশে আন্দোলন করবে যে হুমকি দিচ্ছে তাতে আওয়ামী লীগ ভীত নয় তাদের আন্দোলন রাজপথে মোকাবেলা করা হবে বলেও জানান তিনি। পরে প্রতিমন্ত্রী সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব জনসংখ্যা দিবস…
Read More