
সাভার,১২ জুলাই,২০১৯(বিবিনিউজ):আন্দোলনের নামে দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন দেশের মানুষ বর্তমানে সুখে শান্তিতে বসবাস করছে আর বিএনপি নেতারা খালেদা জিয়াকে মুক্তির নামে দেশে আন্দোলন করবে যে হুমকি দিচ্ছে তাতে আওয়ামী লীগ ভীত নয় তাদের আন্দোলন রাজপথে মোকাবেলা করা হবে বলেও জানান তিনি।
পরে প্রতিমন্ত্রী সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র্যালিতে অংশ গ্রহন করেন।
মাসিক সাধারণ সভায় এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্র্তারা অংশ গ্রহন করেন।
