কুমিল্লার দেবীদ্বারে প্রকাশ্যে চারজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের পিটুনিতে অভিযুক্ত ঘাতকও নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দেবীদ্বার উপজেলার ধামতি ইউনিয়নের রাধানগর গ্রামের পুকুরিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক শিশু, ৩ নারী রয়েছেন। এ ঘটনায় গুরুতর জখম হয়েছেন দুজন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা না গেলেও পরে তাদের পরিচয় সনাক্ত হয়। নিহতরা হলেন- রাধানগর গ্রামের নুরুল ইসলামে স্ত্রী নাজমা আক্তার (৪০) ও মা মাজেদা বেগম (৬৫), মো. শাহ আলমের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) ও ছেলে আবু হানিফ (১২)। এছাড়া পাশের ছ্যাচড়া পুকুরিয়া গ্রামের বজলু মিয়ার স্ত্রী…
Read MoreDay: July 10, 2019
বালির বাঁধের মতো ভেঙে গেল ভারতের ব্যাটিং লাইনআপ
বিশ্বকাপের সেমিফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচে ভারতের ব্যাটিং বিপর্যয়। নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্টের গতির মুখে পড়ে একে একে সাজঘরে ফেরেন রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল ও দিনেশ কার্তিক। ৯.৬ ওভারে দলীয় মাত্র ২৪ রানে প্রথম সারির চার ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায় ভারত। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ২৪০ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ভারত। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে দলীয় ৪ রানে ম্যাট হেনরির বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন রোহিত শর্মা। আগের তিন ম্যাচে টানা সেঞ্চুরি করা রোহিত এদিন ফেরেন চার বলে…
Read More