হংকংয়ে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ

১ জুলাই, ২০১৯ (বিবিনিউজ) : হংকং পুলিশ সরকার বিরোধী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে মরিচের গুঁড়ো ছিটিয়েছে এবং ব্যাপক লাঠিচার্জ করেছে। হংকং’কে চীনের কাছে হস্তান্তরের বার্র্ষিকী পালন উপলক্ষে গণতন্ত্রপন্থী বিশাল এক সমাবেশের প্রাক্কালে সোমবার তারা বিভিন্ন রাস্তা দখল করলে পুলিশ এভাবে তাদের ছত্রভঙ্গ করে। খবর এএফপি’র। আধা-স্বায়ত্তশাসিত এ নগরীতে বিগত তিন সপ্তাহ ধরে ব্যাপক বিক্ষোভ চলছে। এসব বিক্ষোভ থেকে হংকং’কে চীনের মূল ভূখন্ডের সঙ্গে একীভূত করার সুযোগ দেবে এমন আইন প্রত্যাহারের দাবি জানানো হচ্ছে। বিক্ষোভকারীদের ছোট একটি গ্রুপ জনগণের যাতায়াতের তিনটি গুরুত্বপূর্ণ রাস্তা দখল করার পর সোমবার হংকংয়ে আবারো চরম উত্তেজনা ছড়িয়ে…

Read More

ভূঞাপুরের দিলওয়ার মাসউদ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

জুলিয়া পারভেজ,ভূঞাপুর ,১ জুলাই,২০১৯,(বিবিনিউজ): টাঙ্গাইলের ভূঞাপুর ফাযিল মাদরাসায় ফুলেল সংবর্ধনায় শিক্ত হলেন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত ড. মো. দিলওয়ার মাসউদ। গতকাল সোমবার সকালে নিজ প্রতিষ্ঠান ভুঞাপুর ফাযিল মাদরাসার হল রুমে আয়োজিত তাকে এ সংবর্ধনা দেয়া হয়। মাদরাসার অধ্যক্ষ মো. আব্দুল ছোবাহানের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল হালীম এডভোকেট, বিশেষ অতিথি মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহিনুর ইসলাম, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহীউদ্দীন, মাদরাসার সাবেক সহকারি অধ্যক্ষ মওলানা আব্দুর রহমান প্রমুখ। পরে ২০১৯-২০২০ শিক্ষা বর্ষের আলীম শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম উদ্বোধন করা হয়।…

Read More