জনপ্রিয় কথাশিল্পী হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ

১৯ জুলাই ,২০১৯(বিবিনিউজ):হুমায়ূন আহমেদবাংলা সাহিত্যের জনপ্রিয় কথাশিল্পী ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে হুমায়ূন আহমেদের পরিবারের পক্ষ থেকে নুহাশপল্লীতে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। লেখকের ছোট ভাই রম্যলেখক ও কার্টুনিস্ট আহসান হাবীব জানান, সকালে তিন বোন ও স্ত্রীকে নিয়ে নুহাশপল্লীতে লেখকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তাঁরা। সকালে লেখকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে ভক্তদের সংগঠন হিমু পরিবহন। হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম ফয়েজুর রহমান। মা আয়েশা ফয়েজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াকালীন তাঁর লেখালেখির শুরু। ১৯৭২ সালে প্রকাশিত হয় প্রথম…

Read More

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

১৯ জুলাই, ২০১৯(বিবিনিউজ):রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। আজ শুক্রবার বেলা সোয়া তিনটার পরে এই ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের অরুণাচল প্রদেশের ক্যামেং জেলার বমডিলা এলাকায়। আবহাওয়া অধিদপ্তরের সিসমিক সেন্টারের তথ্য অনুযায়ী, অরুনাচলে উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ৫। ঢাকার আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে উৎপত্তিস্থল ৪৯৯ কিলোমিটার উত্তরপূর্বে অবস্থিত। সিলেট জেলা থেকে এর দূরত্ব ৩২৫ কিলোমিটার। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, আজ বেলা তিনটা ২২ মিনিটে বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। এটি মাঝারি ধরনের ভূমিকম্প ছিল।

Read More

জিম্বাবুয়ের সদস্যপদ স্থগিত করেছে আইসিসি

সরকারী হস্তক্ষেপের দায়ে জিম্বাবুয়ের সদস্যপদ স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর ফলে আসন্ন টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে তাদের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। বৃহস্পতিবার নেয়া এই সিদ্ধান্তের ফলে জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য আইসিসির আর্থিক সহায়তা আটকে যাবে। দেশটি আইসিসি’র কোন ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে না। গত মাসে সরকারী নির্দেশে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড ভেঙ্গে দিয়ে এর পরিবর্তে অন্তবর্তীকালিন কমিটি গঠন করায় দেশটির বিরুদ্ধে শাস্তিমুলক এই ব্যবস্থা গ্রহণ করেছে আইসিসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, ‘তিন মাসের মধ্যে জিম্বাবুয়ের নির্বাচিত কমিটির কাছে বোর্ডের দায়িত্ব ফিরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছে আইসিসি। আগামী অক্টোবরে…

Read More

ভূঞাপুর-তারাকান্দি সড়কের ভাঙন এলাকা পরিদর্শন করলেন :কবির বিন আনোয়ার

জুলিয়া পারভেজ, টাঙ্গাইল ,১৯ জুলাই,২০১৯(বিবিনিউজ): শুক্রবার সকালে পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব কবির বিন আনোয়ার টাঙ্গাইলের ভূঞাপুরে তারাকান্দি সড়কের ভাঙন এলাকা পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শহিদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল প্রেসক্লাব সভাপতি জাফর আহমেদ, ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, গোপলপুর উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, ভাঙন এলাকা পরিদর্শন কালে পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব সাংবাদিকদের জানান, যমুনা নদীর পানি অস্বাভা‌বিক হা‌রে বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১১১ সেন্টি‌মিটার উপর দিয়ে প্রবাহিত উপজেলার শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে…

Read More