০৬ জুলাই ,২০১৯(বিবিনিউজ):আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে বিচ্ছেদের জন্য স্ত্রী ম্যাকেনজি বেজোসকে দিতে হচ্ছে প্রায় ৩ হাজার ৮০০ কোটি ডলার। শুক্রবার যুক্তরাষ্ট্রের সিয়াটলের এক আদালত অর্থের এই পরিমাণ ঠিক করে দিয়েছেন। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে এক টুইট বার্তায় নিজেদের ২৫ বছরের সাংসারিক জীবনের ইতি টানার ঘোষণা দেন বেজোস দম্পতি। এরপর গত এপ্রিলে তাঁদের বিচ্ছেদ অনুমোদিত হওয়ার পর ম্যাকেনজিকে কী পরিমাণ অর্থ দিতে হবে, তার পরিমাণ নির্ধারণ করা হয়। সেটি ছিল আমাজনের মোট সম্পদের ৪ শতাংশ বা প্রতিষ্ঠানের প্রায় দুই কোটি শেয়ার। প্রতিবেদনে বলা হয়, ম্যাকেনজিকে এই পরিমাণ…
Read MoreDay: July 7, 2019
চীন সফর সম্পর্কে প্রধানমন্ত্রীর মিডিয়া ব্রিফিং সোমবার
৭ জুলাই, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে তাঁর পাঁচদিনের দ্বিপক্ষীয় সরকারী সফরের বিষয়ে আগামীকাল মিডিয়া ব্রিফিংয়ে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো: নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে বিকাল ৪টায় মিডিয়া ব্রিফিং শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লী কেকিয়াংয়ের আমন্ত্রণে পাঁচদিনের দ্বিপক্ষীয় সরকারী সফর শেষ করে গতকাল বিকেলে দেশে ফিরেছেন।
Read Moreইমরানের পাশে দাড়ালেন সুইজারল্যান্ড প্রবাসী
জুলিয়া পারভেজ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: যমুনার বিস্তীর্ণ চরাঞ্চল। রাস্তা-ঘাট ভাঙা। যাতায়াতের জন্য নেই কোনো যানবাহন। মোটরসাইকেল চলাচল করলেও অর্থাভাবে চৌকিতে করে শুয়াইয়ে উরুর হাড় ভাঙা আহত সন্তানকে কাঁধে নিয়ে চিকিৎসার জন্য ছুঁটছেন ডাক্তার বাড়ি এমন স্ট্যাটাস ও ছবি সামাজিক যোগাযোগ গণমাধ্যম ফেসবুকে দেখে শিশু ইমরান (৮) নামের সেই ছেলেকে চিকিৎসার জন্য আর্থিকভাবে সহায়তার হাত বাড়িয়েছেন প্রবাসী ও সুইজারল্যান্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং টাঙ্গাইলের ভূঞাপুরের সন্তান বিপুল তালুকদার। প্রবাসী বিপুল তালুকদার গত সোমবার (২৪ জুন) সকালে তিনি এ সহযোগিতা প্রদান করেন। শনিবার (০৬ জুলাই) দুপুরে প্রবাসী বিপুল তালুকদারের পাঠানো…
Read Moreগ্যাসের মুল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল
সাভার,৭ জুলাই,২০১৯(বিবিনিউজ):গ্যাসের মুল্য বৃদ্ধির প্রতিবাদে বাম জোটের হরতালের সমর্থনে সাভারে ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্র জোট। রবিবার সকাল সাড়ে সাতটা থেকে প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা ঢাকা আরিচা মহাসড়কের প্রান্তিক গেট অবরোধ করে রাখে। এসময় মহাসড়কের দুই পাশে হাজার হাজার যানবাহন আটককা পড়ে। পরে পুলিশ এসে সাড়ে দশ টার দিকে হরতাল সমর্থনকারীদের মহাসড়ক থেকে সড়িয়ে দিলে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়। এসময় ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
Read More