০৯ জুলাই, ২০১৯(বিবিনিউজ):সরকারি ও বেসরকারি সব ধরনের চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবি পূরণে সরকারকে আগামীকাল বুধবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। কালকের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৩৫-প্রত্যাশীদের অন্যতম সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদ এই হুঁশিয়ারি দেয়। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবির বিষয়ে গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্যে বলা হয়, ‘মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, বিসিএস পরীক্ষায় ২৯-এর…
Read MoreDay: July 9, 2019
নগরভবনে রিকশাচালকদের চায়ের আমন্ত্রণ খোকনের
০৯ জুলাই, ২০১৯(বিবিনিউজ):ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন আন্দোলনরত রিকশাচালকদের নগরভবনে চায়ের আমন্ত্রণ জানিয়ে বলেছেন, আলোচনার মাধ্যমে আমরা সমাধানের পথ বের করবো। তিনি বলেন, নাগরিকদের জন্যই হাজারো রাস্তার মধ্যে মাত্র দুটি প্রধান সড়কে রিকশা চলাচল বন্ধ করা হয়েছে। লক্ষ-কোটি মানুষকে জিম্মি করে এ ধরনের আন্দোলন গ্রহণযোগ্য নয়। সরকারের সব সিদ্ধান্ত নাগরিকদের পছন্দ নাও হতে পারে। তবে আলাপ-আলোচনার মাধ্যমে তা সমাধান করা সম্ভব। রাজধানীর সোনারগাঁও হোটেলে নগরীতে সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এক আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন। মেয়র বলেন, রিকশাচালকদের যদি কোনো…
Read Moreজাবিতে হলে আসন নিশ্চিতের দাবিতে ছাত্রীদের মানববন্ধন
০৯ জুলাই, ২০১৯(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে আসন নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন হলের ছাত্রীরা। আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের সামনে বিভিন্ন বিভাগের ৪৭তম ব্যাচের ছাত্রীরা এ মানববন্ধন করেন। ছাত্রীরা জানান, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (৪৭ তম ব্যাচ) ১১৩ জন ছাত্রীকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে সংযুক্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের মধ্যে ৮৭ জনের হলের কমনরুমে থাকার ব্যবস্থা করা হয়। দীর্ঘ ১৮ মাস ধরে তারা একই কক্ষে অবস্থান করছেন। এ সময়ের মধ্যে বেশ কয়েকবার হলের প্রাধ্যক্ষকে মৌখিক ও লিখিতভাবে সমস্যা সমাধানের দাবি জানান তারা। কিন্তু কোনো সমাধান হয়নি। সর্বশেষ,…
Read Moreরিফাত ফরাজী ফের সাত দিনের রিমান্ডে
০৯ জুলাই ,২০১৯(বিবিনিউজ):বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি রিফাত ফরাজীকে জিজ্ঞাসাবাদের জন্য ফের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পৃথক একটি অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গতকাল সোমবার সন্ধ্যায় আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। আদালত ও পুলিশ সূত্র জানায়, রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড ২ জুলাই রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মারা যাওয়ার পর ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশি পিস্তল ও বেশ কিছু গুলি উদ্ধার করে। অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে বরগুনা…
Read Moreনেইমারকে ছাড়া কোপার রাজত্ব ছিনিয়ে নিল ব্রাজিল
৯ জুলাই ,২০১৯ (বিবিনিউজ) : গত মাসে কোপা আমেরিকার প্রস্তুতি যখন প্রায় শেষ পর্যায়ে তখনই দলের মূল তারকা নেইমারের ইনজুরি কিছুটা হলেও স্বাগতিকদের শিরোপা মিশনে দু:শ্চিন্তা নিয়ে এসেছিল। স্বাগতিক হিসেবে বাড়তি চাপতো ছিলই, তার উপর নেইমারকে হারিয়ে দলের সাফল্য নিয়ে অনেকেই প্রশ্ন তুলে। টুর্ণামেন্ট শুরুর প্রাক্কালে অনুশীলন ম্যাচে গোঁড়ালির ইনজুরি নেইমারকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেয়। ঘরের মাঠে ২০১৪ সালের সেমিফাইনালে জার্মানীর কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হবার তিক্ত স্মৃতি যেন আবারো ব্রাজিল শিবিরে ফিরে আসে। ঐ আসরেও আগের ম্যাচে ইনজুরি পুরো টুর্নামেন্ট থেকে নেইমারকে ছিটকে দিয়েছিল। তবে কোপা আমেরিকা শুরুর দিন…
Read Moreটস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড
৯ জুলাই, ২০১৯ (বিবিনিউজ) : আইসিসি ক্রিকেট বিশ্বকাপ দ্বাদশ আসরের প্রথম সেমিফাইনালে ওল্ড ট্রাফোর্ডে ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। টিম সাউদির পরিবর্তে লোকি ফার্গুসনকে এনে সেরা একাদশ সাজিয়েছে নিউজিল্যান্ড। পক্ষান্তরে ভারতীয় দলেও একটি পরিবর্তন এসেছে। কুলদীপ যাদবের পরিবর্তে সেরা একাদশে ফিরেছেন যুজবেন্দ্রা চাহাল। দল: নিউজিল্যান্ড: মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, টম লাথাম,জেমস নিশাম. কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লোকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট, হেনরি নিকোলস। ভারত: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, ঋষভ পন্থ, জসপ্রিত বুমরাহ, যুজবেন্দ্রা চাহাল, এমএস ধোনি,…
Read Moreচাকুরীর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেবার অভিযোগে চারজনকে আটক করেছে র্যাব
সাভার,৯ জুলাই,২০১৯(বিবিনিউজ):চাকুরী দেওয়ার নাম করে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাভারে একটি মার্কেটিং কোম্পানীতে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে র্যাব ৪। এসময় ২৩ জন ভুক্তভোগীকেও উদ্ধার করে র্যাব। মঙ্গলবার দুপুরে সাভার বাজার বাসষ্ট্যান্ডের চৌরুঙ্গী সুপার মার্কেটের পঞ্চম তলায় লাইফওয়ে বাংলাদেশ (প্রাঃ) লিমিটেডে অভিযান চালায় সাভার র্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার উনু মং। র্যাব ৪ জানায় প্রায় পাঁচ মাস আগে জিয়াউর রহমান জিয়াসহ বিভিন্ন এলাকার পাঁচ ব্যক্তি চৌরুঙ্গী সুপার মার্কেটে অফিস ভাড়া নিয়ে লাইফওয়ে বাংলাদেশ (প্রাঃ) লিমিটেড নামের মার্কেটিং কোম্পানী চালু করেন । এসময় পঞ্চাশ জন ব্যক্তিকে দেশের নামি…
Read More