ষ্টাফ রিপোর্টার:সাভারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারিরিক সুস্থতা কামনা এবং দেশ প্রাকৃতিক দুর্যোগ বন্যা, ডেঙ্গু, চিকুনগুনিয়া মুক্ত করতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের সরকারী বাসভবন ‘সম্ভার’-এ পদার্পন উপলক্ষে গতকাল রবিবার বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। মাহফিলে দোয়া পরিচালনা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা, রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন। এছাড়া যারা গুজব ছড়িয়ে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে তাদের হেদায়েত কামনা করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান উপজেলা…
Read MoreDay: July 29, 2019
ক্যালিফোর্নিয়ায় খাদ্য উৎসবে বেপরোয়া গুলিতে ৩ জন নিহত
২৯ জুলাই, ২০১৯ ( বিবিনিউজ ): ক্যালিফোর্নিয়ায় বড়ো ধরণের এক খাদ্য উৎসবে বন্দুকধারীর বেপরোয়া গুলিতে কমপক্ষে তিনজন নিহত ও আরো অনেকে আহত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমের খবরে একথা বলা হয়। খবর এএফপি’র। গিলরয়ের পুলিশ জানায়, সান জোসের ৪৮ কিলোমিটার দক্ষিণপূর্বে নগরীর রসুন উৎসব স্থলে এটি ছিল একটি ভয়াবহ অপরাধমূলক কর্মকান্ড। যুক্তরাষ্ট্রের প্রধান খাদ্য উৎসবগুলোর অন্যতম এই রসুন উৎসব। নগরীর কাউন্সিলম্যান ডিওন ব্রাকো জানান, বেপরোয়া এ গুলির ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। নিউইয়র্ক টাইমসসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে তিনি একথা জানান।
Read Moreডিআইজি মিজানের ভাগ্নে এসআই মাহমুদুলের অর্থের উৎস জানতে চেয়েছেন হাইকোর্ট
২৯ জুলাই, ২০১৯ ( বিবিনিউজ): পুলিশের বরখাস্তকৃত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের ভাগ্নে উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসানের অর্থের উৎস জানতে চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত, কেন তাকে জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে দুই সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ আজ এই রুল জারি করেন। ডেপুটি এটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের এ কথা জানান। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রবিউল আলম বুদু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল আমিন…
Read Moreডেঙ্গু দমনে তিন দিনব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ: কাদের
২৯ জুলাই, ২০১৯ (বিবিনিউজ): আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ ডেঙ্গু নিয়ন্ত্রণে তিন দিনব্যাপী জনসচেতনতামূলক কর্সসূচি পালন করবে। তিনি বলেন, আগামী ৩১ জুলাই থেকে সারাদেশে শুরু হতে যাওয়া এই কর্মসূচিতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে এবং লিফলেট বিতরণ করা হবে। কাদের আরো বলেন, ‘সরকার ডেঙ্গু প্রতিরোধ এবং বন্যাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। এই চ্যালেঞ্জ অনতিক্রম্য নয়। আমরা সমন্বিতভাবে চেষ্টা করে ডেঙ্গু প্রতিরোধ করবো এবং বন্যার ক্ষয়ক্ষতি কমিয়ে আনবো।’ ওবায়দুল কাদের আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর সভা শেষে আয়োজিত…
Read Moreআশুলিয়ার শ্রীপুর এলাকায় প্রায় দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
সাভার,২৯ জুলাই,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়ায় প্রায় দুই হাজার সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার সকাল থেকে আশুলিয়ার শ্রীপুর এলাকার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সংযোগ বিচ্ছিন্ন কাজে প্রায় ৬০ জন শ্রমিক অংশ নেন। এলাকাবাসী জানায় আশুলিয়ার শ্রীপুরের বিভিন্ন এলাকায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় ওই এলাকার প্রভাবশালীরা। সকালে তিতাস গ্যাস কর্তৃপক্ষ…
Read Moreবন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ সুষ্ঠ ভাবে চলছে :দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান
সাভার,২৯ জুলাই,২০১৯(বিবিনিউজ):দেশে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভার উপজেলা পরিষদে স্থানীয় আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এসময় আরও বলেন বাংলাদেশে এবার ২৮টি জেলা বন্যা কবলিত হয়েছে এর মধ্যে অনেক গুলো জেলার বন্যা উন্নতি হয়েছে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ সুষ্ঠ ভাবে চলছে জানিয়ে তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবার সুন্দর ও সম্মনিত ভাবে বন্যা মোকাবেলা করা হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে বন্যা কবলিতদের আমরা ঘরে ফিরিয়ে নিতে পারবো। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী…
Read Moreসাভারে শিশুসহ প্রায় শতাধিক রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত এবং এক যুবকের মৃত্যু
ষ্টাফ রিপোর্টার:সাভারে শিশুসহ বিভিন্ন বয়সী প্রায় শতাধিক এর ও বেশী রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। পরে তাদেরকে চিকিৎিসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে হাজেরা নামের ১০ বছরের এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালের নিবির পরিচর্চা কেন্দ্র (আইসিইতে) ভর্তি করা হয়েছে। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় দুপুরে এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে জুয়েল মাহমুদ নয়ন (৩৩) নামের যুবকের মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় গত কয়েকদিন ধরে সাভার,আশুলিয়া ও ধামরাই থেকে প্রায় পঞ্চাশ জনেরও বেশী রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা…
Read More