
সাভার,২৯ জুলাই,২০১৯(বিবিনিউজ):দেশে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সাভার উপজেলা পরিষদে স্থানীয় আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এসময় আরও বলেন বাংলাদেশে এবার ২৮টি জেলা বন্যা কবলিত হয়েছে এর মধ্যে অনেক গুলো জেলার বন্যা উন্নতি হয়েছে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ সুষ্ঠ ভাবে চলছে জানিয়ে তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবার সুন্দর ও সম্মনিত ভাবে বন্যা মোকাবেলা করা হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে বন্যা কবলিতদের আমরা ঘরে ফিরিয়ে নিতে পারবো।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
