সাংবাদিকদের জন্যে অভিবাসী আটক কেন্দ্র খুলে দেয়া হবে : ট্রাম্প

৮ জুলাই, ২০১৯ (বিবিনিউজ): প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, সাংবাদিকদের পরিদর্শনের জন্য বিভিন্ন অভিবাসী আটক কেন্দ্র খুলে দেয়া হবে। আটক কেন্দ্রগুলোতে অভিবাসীদের খারাপ পরিবেশে একেবারে গাদাগাদি করে রাখার জন্য সমালোচিত হওয়ায় তিনি একথা বলেন। খবর এএফপি’র। নিউজার্সির মরিসটাউনে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘অভিবাসীদের রাখা হয়েছে এমন বিভিন্ন কেন্দ্র আমি সাংবাদিকদের দেখানো শুরু করতে যাচ্ছি। আমি চাই সাংবাদিকরা এসব আটক কেন্দ্রে যাক এবং তাদেরকে দেখে আসুক।’ টেক্সাসের ক্লিন্টের একটি সীমান্ত টহল কেন্দ্রে নিম্নমানের পরিবেশে অভিবাসীদের গাদাগাদি করে রাখা হয়েছে এমন প্রতিবেদন শনিবার নিউইয়র্ক টাইমস ও এল পাসো টাইমস-এ প্রকাশিত হওয়ার পর ট্রাম্প…

Read More

রিফাত শরীফ হত্যায় আরও একজন গ্রেফতার

৮ জুলাই, ২০১৯ (বিবিনিউজ) : বরগুনায় শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যায় জড়িত সন্দেহে আরিয়ান শ্রাবণ নামে আরও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় হত্যায় ব্যবহৃত একটি রামদা উদ্ধার করা হয়েছে। রিফাত হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির আজ এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার হওয়া শ্রাবন বরগুনা পৌর শহরের গোলাম সরোয়ার রোডের ইউনুস সোহাগের ছেলে। পরিদর্শক হুমায়ুন কবির আরও জানিয়েছেন, রিফাত শরীফকে কুপিয়ে হত্যায় ব্যবহৃত একটি রামদা বরগুনার সরকারি কলেজ ক্যান্টিনের পূর্ব পাশের ডোবা থেকে পুলিশ আজ উদ্ধার করেছে। পুলিশ হেফাজতে থাকা রিফাত ফরাজীর দেওয়া তথ্যের ভিত্তিতে…

Read More

এইচএসসি’র ফলাফল আগামী ১৭ জুলাই

৮ জুলাই, ২০১৯ (বিবিনিউজ) : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ১৭ জুলাই বুধবার। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক আজ এ কথা জানিয়েছেন। রীতি অনুযায়ী, ১৭ জুলাই সকালে বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করবেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। মন্ত্রীর সংবাদ সম্মেলনের পর থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন। গত ১ এপ্রিল থেকে এএইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ…

Read More

সরকার একটি শক্তিশালী পুঁজিবাজার গঠনে কাজ করে যাচ্ছে : প্রধানমন্ত্রী

৮ জুলাই, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার দেশব্যাপী প্রয়োজনীয় বিনিয়োগ শিক্ষা এবং বিনিয়োগকারীদের সম্ভাব্য সব ধরনের নিরাপত্তা প্রদানের মাধ্যমে একটি শক্তিশালী ও স্থিতিশীল পুঁজিবাজার গঠনে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার একটি শক্তিশালী পুঁজিবাজার গঠনে কাজ করে যাচ্ছে, এর ফলে দেশের অভ্যন্তরে বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘ-মেয়াদি অর্থের যোগান দেয়া সম্ভব হবে।’ প্রধানমন্ত্রী আজ সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘রিজওনাল সেমিনার অন ফিন্যান্সিয়াল লিটারেসি এন্ড ইনভেস্টমেন্ট প্রোটেকশন’ শীর্ষক ৪ দিনের এক সেমিনারের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন,‘ আমাদের সরকার একটি শক্তিশালী পুঁজিবাজার…

Read More

ধামরাইয়ে মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে কলেজ ছাত্র ও বাবা আহত

ধামরাই,৮ জুলাই,২০১৯(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে কলেজ ছাত্র বিজয় ফেরদৌস ও তার বাবা কাউসার ফেরদৌস আহতের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। সোমবার সকালে ধামরাইয়ের কুমড়াইল এলাকা থেকে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ইসলামপুর বাসস্ট্যান্ড পৌছালে সেখানে এলাকাবাসী এক মানববন্ধনের আয়োজন করেন। এসময় এলাকাবাসী এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী সজিব, শাহীন ও টুক্কু গংদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য, মাদক বিক্রি ও সেবনে বাধা দেওয়ায় গত ৩ জুলাই রাতে ধামরাইয়ের কুমড়াইল এলাকার নিজ বাসার সামনে দাড়িয়ে থাকা অবস্থায় এলাকার…

Read More