ধামরাইয়ে মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে কলেজ ছাত্র ও বাবা আহত

ধামরাই,৮ জুলাই,২০১৯(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে কলেজ ছাত্র বিজয় ফেরদৌস ও তার বাবা কাউসার ফেরদৌস আহতের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

সোমবার সকালে ধামরাইয়ের কুমড়াইল এলাকা থেকে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ইসলামপুর বাসস্ট্যান্ড পৌছালে সেখানে এলাকাবাসী এক মানববন্ধনের আয়োজন করেন। এসময় এলাকাবাসী এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী সজিব, শাহীন ও টুক্কু গংদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, মাদক বিক্রি ও সেবনে বাধা দেওয়ায় গত ৩ জুলাই রাতে ধামরাইয়ের কুমড়াইল এলাকার নিজ বাসার সামনে দাড়িয়ে থাকা অবস্থায় এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী সজিব, শাহীন ও টুক্কুসহ কয়েকজন প্রথমে ছুরিকাঘাত করে কাউসার ফেরদৌসকে। এসময় তার ছেলে কলেজ ছাত্র বিজয় ফেরদৌস এগিয়ে আসলে তারা তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে বাবা ও ছেলেকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে আইসিওতে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এদের মধ্যে ফেলে বিজয় ফেরদৌসের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকেরা।

Related posts

Leave a Comment