সাভারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা অনুষ্ঠিত


ষ্টাফ রিপোর্টার,৮ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ):ঢাকার সাভারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোঃ সালাউদ্দীন বাবু।


ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে সাভার থানা বিএনপি, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. দেওয়ান মোঃ সালাউদ্দীন বলেন, সাভারে আওয়ামী লীগকে আর কোনো মিছিল করে কোনো প্রকার বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।


সভাপতির বক্তব্যে লায়ন মোঃ খোরশেদ আলম বলেন, আওয়ামী লীগসহ যারা গণঅভ্যুত্থানে মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে।
শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Related posts

Leave a Comment