শেখ এ কে আজাদ,২৯ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ): যান চলাচলের জন্য সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে খুলে দেওয়া হচ্ছে দেশের দীর্ঘতম উড়াল সড়ক ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ। সংশোধিত প্রকল্পের আওতায় বাইপাইলে নির্মিত হচ্ছে একটি দৃষ্টিনন্দন ও আধুনিক তিন তলা ইন্টারচেঞ্জ। তুরাগ নদের পানি প্রবাহ উন্মুক্ত রাখতে আশুলিয়া বাজার থেকে ধউর বেড়িবাঁধ পর্যন্ত বিদ্যমান সড়কটি রাখা হচ্ছে না। ফলে, কোনো টোল ছাড়াই সার্ভিস লেন দিয়ে অনায়াসে পাড়ি দেওয়া যাবে তুরাগ নদ।একনেকে অনুমোদনের ৫ বছর পর, রাজধানীর অন্যতম ব্যস্ত প্রবেশদ্বার আশুলিয়ায় দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে ২০২২ সালের ১২ নভেম্বর শুরু…
Read MoreDay: August 29, 2026
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
২৯ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ): বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেছেন। ঢাকার রুশ দূতাবাস জানায়, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো এক অভিনন্দন বার্তায় ভ্লাদিমির পুতিন তাঁর আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। পুতিন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের মঙ্গলকামনা, সুস্বাস্থ্য এবং বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণের কল্যাণে তাঁর ভবিষ্যৎ প্রচেষ্টায় সাফল্য কামনা করেন। রুশ প্রেসিডেন্টের এই অভিনন্দন বার্তায় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটেছে।
Read Moreনেপাল ও চীনের সীমান্তে ভয়াবহ বন্যায় নিখোঁজ ২,৪০০
২৯ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ): নেপাল ও চীনের সীমান্ত এলাকায় সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের কয়েক দিন পরও ২,৪০০ অধিক মানুষ নিখোঁজ রয়েছে। উদ্ধারকর্মীরা তাদের সন্ধানে শনিবারও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। হিমালয় অঞ্চলে গত বুধবার ভয়াবহ স্রোতে পানি, বরফ, কাদা ও ধ্বংসাবশেষের সুনামির মতো ঢেউ গ্রামগুলোর ওপর দিয়ে বয়ে যায়। এতে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটে। শুক্রবার নিখোঁজ মানুষের সংখ্যা ২ হাজার ৪০০ ছাড়িয়েছে। জরুরি উদ্ধারকারী দল এ পর্যন্ত ৫৮৬টি মরদেহ উদ্ধার করেছে। বন্যার স্রোতে ভেসে যাওয়া কয়েকজনের মরদেহ নেপাল থেকে বহু দূরে ভারতের নদীতেও পাওয়া গেছে। বিপুলসংখ্যক জ্বালানি…
Read More