লোহিত সাগরে সৌদির তেল ট্যাংকারে হামলার দাবি হুথিদের

৫ আগষ্ট, ২০২৬ (বিবিনিউজ ) : ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বুধবার দাবি করেছে, তারা লোহিত সাগরে ইয়ানবু উপকূলের কাছে একটি সৌদি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে। সৌদি আরবের বিরুদ্ধে ঘোষিত সামুদ্রিক অবরোধ অব্যাহত রাখার অংশ হিসেবে তারা এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে। হুথিদের এক সামরিক মুখপাত্র বলেন, ২২ জুলাই অবরোধ শুরুর পর থেকে এটি ছিল লক্ষ্যবস্তু করা অষ্টম সৌদি তেলবাহী জাহাজ। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি এক ভিডিও বিবৃতিতে বলেন, ‘উত্তর লোহিত সাগরে ইয়ানবু উপকূলের কাছে ‘ওয়াফা’ নামের সৌদি তেলবাহী জাহাজটিকে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফলভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।’ হুথিরা জানিয়েছে, সৌদি…

Read More

জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

৫ আগষ্ট, ২০২৬ (বিবিনিউজ ) : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবারের রক্ষণাবেক্ষণ এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র দায়িত্ব। তিনি বলেন, ‘বাংলাদেশের এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো জুলাইতে যারা আত্মাহুতি দিয়েছে সেসব পরিবারের রক্ষণাবেক্ষণ করা। এটাই সবচেয়ে পবিত্র দায়িত্ব। যারা আহত হয়েছে, চোখের দৃষ্টি হারিয়েছে, অঙ্গ হারিয়েছে, তাদেরকে সুস্থ করে তোলা সরকারের পবিত্র দায়িত্ব।’ আজ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায়…

Read More

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে ড্যাফোডিলে অনুষ্ঠিত হলো ‘স্মরণে জুলাই: তারুণ্যের প্রত্যয় ২০২৬’

ষ্টাফ রিপোর্টার,৫ আগষ্ট, ২০২৬ (বিবিনিউজ ) : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, শিক্ষা ও দায়িত্বশীল নাগরিকত্বের চেতনা জাগিয়ে তুলতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) দিনব্যাপী ‘স্মরণে জুলাই: তারুণ্যের প্রত্যয় ২০২৬’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) ড্যাফোডিল স্মার্ট সিটির বিভিন্ন ভেন্যুতে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।‘অতীতের প্রতি শ্রদ্ধা, শিক্ষার প্রতি অঙ্গীকার এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য দায়িত্বশীল নাগরিক গঠন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তরুণ…

Read More

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

৫ আগষ্ট, ২০২৬ (বিবিনিউজ ) : ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। তিনি বলেন, বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। আজ বুধবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের…

Read More