জাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু

ষ্টাফ রিপোর্টার,১০ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আজ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম উভয় দলের শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বলেন, আমি দু’টি বিভাগ ও শিক্ষার্থীদের সাথেই ওতপ্রোত ভাবে জড়িত। প্রতিযোগিতায় খেলোয়াগণ শৃঙ্খলার সাথে ভালো খেলা উপহার দেবে এবং সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের খেলাধূলাকে এগিয়ে নিয়ে যাবে বলে উপ-উপাচার্য (প্রশাসন) আশাবাদ ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত)…

Read More

হ্যালো ডিসিতে অভিযোগ: মুহূর্তেই পরিষ্কার হলো ময়লার ভাগাড়

ষ্টাফ রিপোর্টার,১০ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ) :ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে কলাতিয়া খাল ও ব্রিজের নিচে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ পরিষ্কার করা হয়েছে। ‘হ্যালো ডিসি’তে অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নিয়ে এসব ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। ঢাকার জেলা প্রশাসক মিজ ফরিদা খানম হ্যালো ডিসি অ্যাপের এই অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) ফরোয়ার্ড করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন৷ সরেজমিনে দেখা যায়, কলাতিয়া বাজার ও আশপাশের এলাকার গৃহস্থালি বর্জ্য দীর্ঘদিন ধরে কলাতিয়া খাল ও ব্রিজের নিচে ফেলা হচ্ছিল। নিয়মিত ময়লা ফেলায় সেখানে বড় ধরনের আবর্জনার স্তূপ তৈরি হয়। এতে…

Read More

সাভারে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার,১০ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ) :সাভারে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে র‌্যাব ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থার সম্পর্ক তৈরি করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে|সোমবার দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া স্কুল এন্ড কলেজে এ মতবিনিময় সভার আয়োজন করেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪ সাভার নবীনগর ক্যাম্প সিপিসি ২|এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‌্যাব ৪ এর কোম্পানী কমান্ডার মেজর শেখ আরমান হোসাইন হৃদয়| এসময় তেঁতুলঝোড়া স্কুল এন্ড কলেজের শিক্ষক,শিক্ষার্থী ও অভিবাবকরা অংশ নেন| এসময় আলোচনা সভায় সঠিক প্রশ্ন ও উত্তরদাতাকারী ছাত্র-ছাত্রীদের মাঝে র‌্যাবের পক্ষ থেকে পুরুস্কার তুলে দেওয়া হয়|সাভার এলাকায় আইনশৃঙ্খলা উন্নয়নে র‌্যাব…

Read More

শিক্ষার্থীদের প্রতি প্রতিমন্ত্রী আমিনুল হকের আহ্বান ‘বাড়িতে একটি করে গাছ লাগাও’

ষ্টাফ রিপোর্টার,১০ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ) :আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, এই কর্মসূচি শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে সীমাবদ্ধ না রেখে প্রতিটি পরিবারের সদস্যকে অন্তত একটি করে গাছ লাগানোর সঙ্গে সম্পৃক্ত করতে হবে। আজ সোমবার (১০ আগস্ট) সকালে মিরপুরের এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজ ও সুলতান মোল্লা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে আমিনুল হক এসব কথা বলেন। আমিনুল হক বলেন, ‘আগামী পাঁচ বছরে আমরা সারা দেশে ২৫ কোটি গাছ লাগাতে চাই। এই লক্ষ্য…

Read More

সৌদিতে কারখানায় আগুনে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৬

১০ আগস্ট ২০২৬(বিবিনিউজ):সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত এক প্রবাসীর বাড়িতে নওগাঁর আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান। গতকাল রোববার উপজেলার গন্ডগোহালি গ্রামে সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত এক প্রবাসীর বাড়িতে নওগাঁর আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান। গতকাল রোববার উপজেলার গন্ডগোহালি গ্রামেছবি: সংগৃহীতসৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬–তে। আজ সোমবার সকাল ৮টা ১৭ মিনিটে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট থেকে এ তথ্য জানা যায়। গতকাল রোববার দুপুরে কারখানাটিতে আগুন লাগে। আগুনে নিহত বাংলাদেশিদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়। দুজনের বাড়ি নাটোর।…

Read More

এসএসসির ফল প্রকাশ, গড় পাসের হার ও জিপিএ–৫ কমেছে

১০ আগস্ট ২০২৬(বিবিনিউজ):এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪.০৫ শতাংশ। যা গত বছর ছিলো ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ পাসের হার ৩ দশমিক ৯৯ শতাংশ কমেছে। আর ২০২৬ সালে জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন পরীক্ষার্থী, যা গত বছর ছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডে (১১টি শিক্ষা বোর্ড) গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী। এর আগে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা…

Read More