সাভারের আশুলিয়ায় নিজ বাড়িতে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি


ষ্টাফ রিপোর্টার,৮ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ):সাভারের আশুলিয়ায় নিজ বাড়িতে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি। এঘটনায় এলাকায় চরম আতংক বিরাজ করছে। জানাযায়,ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মেম্বার পদপ্রার্থী মোঃ ইসমাইল হোসেন মোল্লার বাড়ির গেটে ভোর ৫টা ১০ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি একটি ব্যাগ রেখে যায়।
ব্যাগে ছিল কাফনের কাপড়, একটি গুলি, আতর, গোলাপ জল, সাবান ও একটি চিঠি। চিঠিতে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Related posts

Leave a Comment