
সাভার,২২ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):নারীর প্রতি অবমাননা ও সহিংসতার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসুচী পালন করেছে নারী শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা।
আজ সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা।
মানববন্ধনে এসময় বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক নারী শিক্ষক ও কর্মকতা কর্মচারীরা অংশ গ্রহন করেন।
মানববন্ধন থেকে এসময় নারী শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের নারী উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের বিরুদ্ধে অবমাননা ও সহিংসতার প্রতিবাদে সবাইকে সজাগ থাকার আহবান জানান।
উল্লেখ্য গত ২০ অক্টোবরে দুর্নীতির অভিযোগে বিশবিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে উপাচার্যের কুশল পুত্তলিকা দাহ করেন আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা।
