সাভারে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও মানববন্ধন কর্মসুচী পালন

সাভার,২২ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):সাবধানে চালাবো গাড়ি,নিরাপদে ফিরবো বাড়ী এই স্লোগানকে সামনে ধারণ করে সাভারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও মানববন্ধন কর্মসুচী পালন করেছে সাভার থানা হাইওয়ে থানা পুলিশ।
এ উপলক্ষে সকালে সাভার বাজার বাসষ্ট্যন্ডের সিটি সেন্টারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন শেষে ঢাকা আরিচা মহাসড়কে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মনোয়ার হোসেন।
এছাড়া র‌্যালিতে এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ,সাভার হাইওয়ে পুলিশের ওসি আব্দুল্লাহেল বাকীসহ আরো অনেকে।

Related posts

Leave a Comment