অসহায় ও দুস্থদের পাঁচ লক্ষ ৯৪ হাজার কম্বল বিতরণ করা হবে :ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার প্রতিনিধি:এবার শীতের শুরুতেই সমাজের অসহায় ও দুস্থদের মাঝে পাঁচ লক্ষ ৯৪ হাজার শীতের কম্বল বিতরণ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভার উপজেলা পরিষদে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন নতুন করে আরও কম্বল কেনার জন্য টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে এছাড়া শীর্তাতদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হবে জানিয়ে তিনি আরও বলেন বাংলাদেশে কোন মানুষ যেন শীতে কষ্ট না পায় সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের প্রতি খেয়াল রাখতে বলেছেন জানিয়ে তিনি আরও বলেন বাংলাদেশের সকল মানুষ এখন সুখে শান্তিতে বসবাস করছে বলেও বলেন তিনি।
মাসিক সাধারণ সভায় এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান,ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁনসহ আরো আরো অনেকে।

Related posts

Leave a Comment