শেখ হাসিনা এবং কেকিয়াং’র মধ্যে আলোচনা শুরু

৪ জুলাই, ২০১৯ ( বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং-এর মধ্যে গ্রেট হল অব পিপলে আজ সকালে দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়েছে। সূত্র জানায়, স্থানীয় সময় সকাল ১১টায় গ্রেট হল অব পিপলে এই আলোচনা শুরু হয়। দি গ্রেট হল অব পিপল বেইজিং’র তিয়েনানমেন স্কয়ারের পশ্চিম পার্শ্বে অবস্থিত একটি সরকারী ভবন। এটি চীন সরকার এবং শাসক চীনা কমিউনিস্ট পার্টির আইন প্রণয়ন এবং অন্যান্য আনুষ্ঠানিক কাজে ব্যবহৃত হয়। এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রেট হল অব পিপলে পৌঁছলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। গ্রেট হল পিপলে…

Read More

সাভারে প্রায় এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ

সাভার,৪ জুলাই,২০১৯(বিবিনিউজ):সাভারে বিভিন্ন বাসাবাড়িতে প্রভাবশালীদের দেওয়া প্রায় এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে তিতাস গ্যাস কতৃপক্ষ। বৃহস্পতিবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পূর্বহাটি এলাকায় এ অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করে সাভার তিতাস গ্যাস কতৃপক্ষ। সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সংযোগ বিছিন্ন কাজে তিতাসের প্রায় ৬০ জন শ্রমিক অংশ গ্রহন করেন। সাভার তিতাস গ্যাস কতৃপক্ষ জানায় গত কয়েক বছর আগে ওই এলাকায় প্রভাবশালীরা বিভিন্ন বাড়িতে ৪০/৫০ হাজার করে টাকা নিয়ে অবৈধ গ্যাস সংযোগ…

Read More

ধামরাইয়ে বাবা ও ছেলেকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা

ধামরাই,৪জুলাই,২০১৯(বিবিনিউজ):মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ঢাকার ধামরাইয়ে বাবা ও ছেলেকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করেছে মাদক ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকালে ধামরাইর ইসলামপুর এলাকায় এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় গত কয়েকদিন ধরে ইসলামপুর এলাকার সজিব,টুকু ও শাহিন মাদক ব্যবসা করে আসছিলো পরে আজ সকালে মাদক ব্যবসায় বাধা দেন ইসলামপুর এলাকার কাওসার ফেরদৌস (৪০) ও তার ছেলে বিজয় ফেরদৌস (১৮)। এসময় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মাদক ব্যবসায়ীরা বাবা ও ছেলেকে ধরে এলোপাথারী ভাবে ছুরিকাঘাত করে নগদ ২০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন লুটপাট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য…

Read More