সাভারে প্রায় এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ

সাভার,৪ জুলাই,২০১৯(বিবিনিউজ):সাভারে বিভিন্ন বাসাবাড়িতে প্রভাবশালীদের দেওয়া প্রায় এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে তিতাস গ্যাস কতৃপক্ষ।
বৃহস্পতিবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পূর্বহাটি এলাকায় এ অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করে সাভার তিতাস গ্যাস কতৃপক্ষ।
সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সংযোগ বিছিন্ন কাজে তিতাসের প্রায় ৬০ জন শ্রমিক অংশ গ্রহন করেন।
সাভার তিতাস গ্যাস কতৃপক্ষ জানায় গত কয়েক বছর আগে ওই এলাকায় প্রভাবশালীরা বিভিন্ন বাড়িতে ৪০/৫০ হাজার করে টাকা নিয়ে অবৈধ গ্যাস সংযোগ দেয়। আজ সকালে এলাকাবাসীর অভিযোগের ভিতিত্বে গ্যাস সংযোগ বিছিন্ন করে দেয় তিতাস গ্যাস কতৃপক্ষ। অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
সাভার-ঢাকা
০৪-০৭-১৯

Related posts

Leave a Comment