ধামরাইয়ে বাবা ও ছেলেকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা

ধামরাই,৪জুলাই,২০১৯(বিবিনিউজ):মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ঢাকার ধামরাইয়ে বাবা ও ছেলেকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করেছে মাদক ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার সকালে ধামরাইর ইসলামপুর এলাকায় এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায় গত কয়েকদিন ধরে ইসলামপুর এলাকার সজিব,টুকু ও শাহিন মাদক ব্যবসা করে আসছিলো পরে আজ সকালে মাদক ব্যবসায় বাধা দেন ইসলামপুর এলাকার কাওসার ফেরদৌস (৪০) ও তার ছেলে বিজয় ফেরদৌস (১৮)। এসময় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মাদক ব্যবসায়ীরা বাবা ও ছেলেকে ধরে এলোপাথারী ভাবে ছুরিকাঘাত করে নগদ ২০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন লুটপাট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও মাদক ব্যবসায়ীদের আটক করতে পারেনি। ছেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
এবিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক চন্দ্র পাল বলেন মাদক ব্যবসায়ীদের আটক করার প্রক্রিয়া চলছে।
এঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment