ব্রাজিলে কারাগারে ফের সহিংসতা : নিহত অন্তত ৩

2017-01-15_3_834077ডেস্ক রিপোর্ট: ব্রাজিলের উত্তরাঞ্চলের একটি কারাগারে শনিবার নতুন সহিংসতায় অন্তত তিন বন্দিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কর্মকর্তারা একথা জানান।
দেশটির বিভিন্ন কারাগারে ১শ’ বন্দির মৃত্যুর মাত্র কয়েকদিন পর আবার এই রোমহর্ষক ঘটনা ঘটল।
রিও গ্রান্ডে ডো নোর্টে অঙ্গরাজ্যের বৃহত্তম কারাগার অ্যালকাকুজে সহিংসতার এই ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
একটি অপরাধ চক্রের সদস্যদের আটক থাকার সুযোগে প্রতিদ্বন্দ্বী চক্রের অপর সদস্যরা এ হামলা চালায়। ওই তিনজনকে শিরোশ্ছে করে হত্যা করা হয়।
রাজ্য কারাগার ব্যবস্থাপক জেমিলটোন সিলভা স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘এই ঘটনায় অন্তত তিন বন্দি নিহত হয়েছে। আমরা তাদের বিচ্ছিন্ন মুন্ডু দেখতে পেয়েছি।’
স্থানীয় কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, এই ঘটনায় ১০ জনের মতো বন্দি নিহত হয়ে থাকতে পারে।
রাজ্যের রাজধানী নাটালের বাইরের কারাগারটির ধারণক্ষমতা সর্বোচ্চ ৬শ’ ২০ বন্দির। কিন্তু এতে ১ হাজার ১শ’ বন্দিকে আটক রাখা হয়েছে।

 

 

 

 

মিতু/বিবি নিউজ/১১৫৬

Related posts

Leave a Comment