সরকার বিদ্যুৎ উৎপাদনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে : মোশাররফ

ডেস্ক রিপোর্ট: এলজিআরডি ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আধুনিক যুগে যে কোন উন্নয়ন কর্মকান্ডের জন্য বিদ্যুৎ হচ্ছে গুরুত্বপূর্ণ উপাদান। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বিদ্যুৎ উৎপাদনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। মন্ত্রী শনিবার ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের পাতপাশা গ্রামে পল্লী বিদ্যুৎ সমিতির নবনির্মিত বিদ্যুৎ সরবরাহ লাইনের উদ্বোধনকালে এ কথা বলেন। এর আওতায় ৬ কিলোমিটারেরও অধিক এলাকার ৩.২১ গৃকস্থালী, ৩ বাণিজ্য, ২ কুঠির শিল্প ও ১টি সেচ প্রকল্পে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। মোশাররফ বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগের ক্ষমতা গ্রহণকালে দেশে বিদ্যুত উৎপাদনের পরিমাণ ছিল ৩ হাজার…

Read More

শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় সমান গুরুত্ব প্রদানের আহবান প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় সমান গুরুত্ব প্রদানের আহবান জানিয়ে বলেছেন, প্রতিযোগিতার মধ্যদিয়ে আমাদের শিশুদের মেধা ও মননের বিকাশ ঘটে। প্রধানমন্ত্রী বলেন, ‘খেলাধূলা, সঙ্গীত চর্চা, সাংস্কৃৃতিক প্রতিযোগিতা- লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন রচনা, হস্তলেখা প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের শিশুদের মেধা ও মনন বিকাশের সুযোগ হয়।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর আয়োজিত ৪৬তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে…

Read More

সাংবাদিক নাজমুলের মুক্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট :  বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদার নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে নির্যাতনমূলক মামলার দায়ে তিন পুলিশ কর্মকর্তাকে অবিলম্বে প্রত্যাহার দাবিতে ঝিনাইদহ সাংবাদিক সমাজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি এম রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ সেলিম, সিনিয়র সাংবাদিক এম  সাইফুল মাবুদ, আসিফ ইকবল কাজল, শেখ রুহুল আমিন, এম নাসিম আনসারী প্রমুখ। কর্মসূচিতে অবিলম্বে সাংবাদিক নাজমুলের মুক্তি ও  সারা দেশে সাংবাদিকদের ওপর হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ জানানো হয়।    …

Read More

সাংবাদিকরা পৃথিবীর সবচেয়ে ‘অসৎ মানুষদের’ শ্রেণিভুক্ত : ট্রাম্প

ডেস্ক রিপোর্ট :  মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাংবাদিকরা পৃথিবীর সবচেয়ে ‘অসৎ মানুষদের’ শ্রেণিভুক্ত। হোয়াইট হাউসের প্রথম প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের ঢালাওভাবে অভিযুক্ত করা হয়। শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) কর্মকর্তাদের সঙ্গে সভা করেন। সভায় ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্য সাংবাদিকদের দিকে ঘুরিয়ে দেন। হাত দিয়ে দেখিয়ে বলেন, সংবাদপত্রের সঙ্গে তার সম্পর্ক বৈরিতার। সাংবাদিকেরা সিআইএ ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য কাজ করছেন বলে অভিযোগ করেন তিনি। সাংবাদিকদের পৃথিবীর সবচেয়ে অসৎ মানুষের গোত্রভুক্ত উল্লেখ করেন ট্রাম্প। গোয়েন্দা সদর দপ্তরে দেওয়া ১৫ মিনিটের বক্তব্যের নয় মিনিট তিনি…

Read More

রাজধানীতে ২ নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট  :  পুরনো ঢাকায় নিখোঁজের দুইদিন পর স্কুলছাত্র সৈকতের (১২) লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ শনিবার রাতে দুই ভবনের মাঝামাঝি স্থান থেকে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ঢাকা ফায়ার সদর দফতরের স্টেশন অফিসার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। শিশুটির চাচা মানিক আলী জানান, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র সৈকত। গত ১৯ জানুয়ারি নিখোঁজ হয় সে। পরদিন নিখোঁজের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ঘুড়ি উড়াতে গিয়ে ভবনের ছাদ থেকে সৈকত পড়ে গিয়ে নিখোঁজ হতে পারে বলে ধারণা…

Read More

ড্যানিয়েল আমাকে বিছানায় বিয়ের প্রস্তাব দিয়েছিল : সানি

ডেস্ক রিপোর্ট :স্বামী ড্যানিয়েল ওয়েবারের সম্পর্কে এ যাবৎ অনেক কথা বলেছেন সানি লিওন। তবে এবার জানালেন ড্যানিয়েল কীভাবে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন সে কথা। সানির ভাষায়, ‘ড্যানিয়েল আমাকে বিছানায় বিয়ের প্রস্তাব দিয়েছিল। এটি ছিল শান্ত এবং সুন্দর রাত। আমাদের সঙ্গে ছিল শুধু পোষা কুকুর। ’ বিয়ের আগে থেকেই একসঙ্গে থাকতেন সানি-ড্যানিয়েল। একদিন বিছানায় পাশাপাশি শুয়ে ছিলেন তারা। হঠাৎ সানিকে বিয়ের প্রস্তাব দেন ড্যানিয়েল। এমন রোমান্টিক মুহূর্তে বিয়ের প্রস্তাব পেয়ে হতবাক হন সানি। প্রেমিকের বাহুডোরে আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। কিন্তু তা কিছু সময়ের জন্য। সঙ্গে সঙ্গেই বিয়েতে রাজি হয়ে যান। এখনো…

Read More

সাভারে পোশাক কারখানায় আগুন আহত ১৫

ডেস্ক রিপোর্ট :সাভারে একটি তৈরি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার সকাল পৌনে ১০ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের উলাইল বাসষ্ট্যান্ড এর আনলিমা টেক্সটাইল গার্মেন্টস এ আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় সকালে আনলিমা টেক্সটাইলের ডায়িং ফ্লোরে ষ্টানটার মেশিনে হঠাৎ করে আগুন লাগে। এসময় আগুন পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে এসময় ওই পোশাক কারখানায় তারাহুড়া করে নামতে গিয়ে অন্তত ১৫ জন শ্রমিক গুরুতর আহত হয়েছে। পরে তাদেরকে প্রাথমিক…

Read More

কেরানীগঞ্জে মাদকসহ যুবক আটক

ডেস্ক রিপোর্ট :  কেরানীগঞ্জে ১শ’ পিস ইয়াবা ও ২শ’ পুরিয়া হেরোইনসহ নিলু (২৭) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। শনিবার দিবাগত রাতে কেরানীগঞ্জ মডেল থানার জনি টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবির উপ-পরিদর্শক (এসআই) রবি চরণ চৌহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে জনি টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে নিলুকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১শ’ পিস ইয়াবা ও ২শ’ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় নিলুর বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।   মিতু/বিবি নিউজ/১২৮২

Read More

‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগ পাড়

ডেস্ক রিপোর্ট :  গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আয়োজিত ৫২তম বিশ্ব ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। আজ রবিবার বেলা ১১টার কিছু পরে মোনাজাত শুরু হয়। হেদায়ীত বয়ান শেষে আখেরি মোনাজাত শুরু করেন দিল্লির জামে মসজিদের (মারকাজ) শীর্ষ মুরব্বি মাওলানা সা’দ আহমেদ। আবেগঘন এই মোনাজাতে ‘আমিন আমিন’ ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা। মোনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হচ্ছে। আখেরি মোনাজাত উপলক্ষে আজ গাজীপুর সিটি করপোরেশনের সব কর্মকতা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়। এ ছাড়া গাজীপুর জেলা ও সব উপজেলা এবং ঢাকা…

Read More

সাংবাদিক নাজমুলের মুক্তির দাবিতে সারা দেশে মানববন্ধন চলছে

ডেস্ক রিপোর্ট :  বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদার নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে নির্যাতনমূলক মামলার দায়ে তিন পুলিশ কর্মকর্তাকে অবিলম্বে প্রত্যাহার দাবিতে ঢাকাসহ সারা দেশের বিভাগীয় ও জেলা শহরে আজ শনিবার বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি চলছে। কর্মসূচিতে সারা দেশে সাংবাদিকদের ওপর হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ জানানো হয়। রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় এ কর্মসূচি শুরু হয়। এতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দসহ সাংবাদিক প্রতিনিধিরা অংশ নিয়ে বক্তব্য দিচ্ছেন।       মিতু/বিবি নিউজ/১২৮০

Read More