সাভারে পোশাক কারখানায় আগুন আহত ১৫

Agunডেস্ক রিপোর্ট :সাভারে একটি তৈরি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
রবিবার সকাল পৌনে ১০ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের উলাইল বাসষ্ট্যান্ড এর আনলিমা টেক্সটাইল গার্মেন্টস এ আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় সকালে আনলিমা টেক্সটাইলের ডায়িং ফ্লোরে ষ্টানটার মেশিনে হঠাৎ করে আগুন লাগে। এসময় আগুন পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে এসময় ওই পোশাক কারখানায় তারাহুড়া করে নামতে গিয়ে অন্তত ১৫ জন শ্রমিক গুরুতর আহত হয়েছে। পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
আগুন লাগার ঘটনায় ওই পোশাক কারখানায় ভিতরে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেয়নি কারখানা কতৃপক্ষ। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এবিষয়ে সাভার ফায়ার সার্ভিস এর ইনচার্জ আলাউদ্দিন জানান আগুন বর্তমানে নিয়ন্ত্রনে রয়েছে।
 

 

 

 

মিতু/বিবি নিউজ/১২৮৩

Related posts

Leave a Comment