ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে সাকিব

ডেস্ক রিপোর্ট:  নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ডাবল সেঞ্চুরির (২১৭) সুবাদে আট ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে উঠে এসেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ে ২৩ নম্বরে অবস্থান করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। একই ম্যাচে ১৫৯ রান করা বাংলাদেশ দলপতি মুশফিকুর রহিম ১০ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে অবস্থান করছেন। তবে বাংলাদেশিদের মধ্যে টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ে ওপরের কিন্তু এই দু’জনের কেউ নন। সদ্য শেষ হওয়া ওয়েলিংটন টেস্টে একটি হাফসেঞ্চুরি করায় দুই ধাপ এগিয়ে ২০তম টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। সমান একটি হাফসেঞ্চুরি করা মুমিনুল হক এক ধাপ এগিয়ে ২৮তম স্থানে আছেন। তবে …

Read More

মেসি-রোনালদোর চেয়ে দামি নেইমার

ডেস্ক রিপোর্ট: ইউরোপের সবচেয়ে দামি ফুটবলার এখন নেইমার। বার্সেলোনা তারকার মূল্য প্রায় ২৪ কোটি ৫৭ লাখ ইউরো। ব্রাজিলিয়ান তারকা নেইমারের পিছনে আছেন লিওনেল মেসি। হিসাব অনুযায়ী, আর্জেন্টাইন ফরোয়ার্ডের মূল্য প্রায় ১৬ কোটি ৯৫ লাখ ইউরো। খেলোয়াড়দের ট্রান্সফার মূল্যের অ্যালগরিদমের ভিত্তিতে সিআইইএস ফুটবল অবজারভেটরির বিশেষজ্ঞরা এই মূল্য নির্ধারণ করেছেন। খেলোয়াড়দের পারফরম্যান্স, বয়স ও চুক্তির মেয়াদ ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে তারা তাদের মূল্য হিসাব করেছেন। এবারের ব্যালন ডি’অর ও ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা ক্রিস্তিয়ানো রোনালদো তালিকার সপ্তম স্থানে আছেন ১২ কোটি ৬২ লাখ ইউরো মূল্য নিয়ে। আতলেতিকো মাদ্রিদের অঁতোয়ান গ্রিজমানের মূল্য…

Read More

বিয়ে করেছেন বার্সেলোনা তারকা নেইমার!

ডেস্ক রিপোর্ট: বার্সেলোনা তারকা নেইমার জুনিয়রের বান্ধবী ব্রুনা মাহ্কুইজিনি সম্প্রতি ইউনিসেফের বিশেষ দূত মনোনীত হয়েছেন। শুক্রবার সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে ব্রুনার একটি ছবিতে নেইমার মন্তব্য করেছেন, ‘আমি লাভ মাই ওয়াইফ। ‘ তা নিয়েই আলোড়িত ব্রাজিলের সংবাদমাধ্যম। ধারণা করা হচ্ছে, বার্সেলোনা তারকা গোপনে বিয়ে সেরেছেন। নেইমার এবং ব্রুনা ফের একে অপরের কাছাকাছি আসেন রিও অলিম্পিক্সে ফুটবল সোনা জেতার পর। সাও পাওলোয় ক্রিসমাস এবং বড়দিনের উৎসবও দু’জনে একসঙ্গে পালন করেন। শুক্রবার নামপ্রকাশে অনিচ্ছুক ব্রুনার এক ঘনিষ্ঠ বান্ধবী বলেছেন, নেইমার এবং ব্রুনা ওদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা শুরু করেছে। এর বেশি কিছু…

Read More

গাজীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪

ডেস্ক রিপোর্ট: গাজীপুরের শ্রীপুরে ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। তিনি সংঘর্ষে তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন। হাসপাতালে নিলে আরও একজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে শারমিন (২৯) নামের এক জনের পরিচয় পাওয়া গেছে। তারা সবাই বাসের যাত্রী। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শ্রীপুরের জৈনাবাজার এলাকায় মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়ানো ছিল। এসময় শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস ওই স্থানে এসে…

Read More

বিএনপির নাম পরিবর্তন করে বাংলাদেশ নালিশ পার্টি রাখা উচিত: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট: বিএনপির নাম পরিবর্তন করে বাংলাদেশ নালিশ পার্টি রাখা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর এলাকায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন । ওবায়দুল কাদের এসময় বলেন, বিএনপি সব বিষয়েই অন্ধকারে ঢিল ছোড়ে। কিন্তু সত্য খুঁজে পায় না। মূলত তারা এখন নালিশ নির্ভর দলে পরিণত হয়েছে। ওবায়দুল কাদের এসময় আরও বলেন বিএনপি জাম্বুজেট মার্কা কমিটি করে নেতারা ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে।…

Read More

কুকুরের কামড়ে প্রেসিডেন্টের ছেলের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: কুকুরের কামড়ে গাম্বিয়ার নব-নির্বাচিত প্রেসিডেন্ট আদামা বারোর আট বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। হাবিবু বারোকে কুকুর কামড়ানোর পর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। কিন্তু নিরাপত্তার কারণে প্রেসিডেন্ট আদামা বারো তার ছেলের শেষকৃত্যে যোগ দিতে পারছেন না। বর্তমানে তিনি সেনেগালে অবস্থান করছেন এবং নিরাপত্তার কারণে তাকে সেখানেই থাকতে বলা হয়েছে।  বারো নির্বাচনে বিজয়ী হলেও বিদায়ী প্রেসিডেন্ট ইয়াইয়া জামেহ সে ফলাফলকে গ্রহণ করছেন না। আফ্রিকার আঞ্চলিক সংস্থা ইকোয়াস নব-নির্বাচিত প্রেসিডেন্টকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সেনেগালে অবস্থান করতে বলেছে। সেদিন তার শপথ নেবার কথা রয়েছে। বিদায়ী প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টকে ব্যবহার করে সে…

Read More

সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন আর নেই

ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন মারা গেছেন। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিচারপতি রুহুল আমিনের মৃত্যুর খবরটি জানিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও  প্রশাসন) সাব্বির ফয়েজ। সাব্বির ফয়েজ বলেন, দীর্ঘদিন ধরেই বিচারপতি রুহুল আমিন বিভিন্ন রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হলে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এম এম রুহুল আমিন ছিলেন বাংলাদেশের ১৬তম প্রধান বিচারপতি। ২০০৮ সালের ১ জুন তিনি প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন।…

Read More

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজার মৃত্যু

ডেস্ক রিপোর্ট: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় চাচা ও ভাতিজা নিহত হয়েছেন। সোমবার  রাত ১১টার দিকে ওয়ারীর ধোলাইখাল চিশতিয়া কমিউনিটি সেন্টারের সামনে ট্রাকচাপায় তাঁরা নিহত হন। নিহতরা হলেন চাচা আলমগীর হোসেন (৪০) ও ভাতিজা আবদুর রহিম (১০)। দুর্ঘটনার সময় মোটরসাইকেলযোগে তাঁরা ইসলামপুর থেকে গেণ্ডারিয়ার বাসায় ফিরছিলেন। নিহতদের এক আত্মীয় মাহবুবুর রহমান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জানান, নিহত দুজন গেণ্ডারিয়ার দীননাথ সাহা রোডের ২৭/জে বাসায় থাকতেন। ইসলামপুর থেকে ডাক্তার দেখিয়ে দীননাথ সেন রোডের বাসায় মোটরসাইকেলযোগে ফেরার পথে ট্রাকের ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যান চাচা আলমগীর ও ভাতিজা রহিম। সেখান থেকে উদ্ধার করে…

Read More

সবার জন্য স্বাস্থ্য সেবার অঙ্গীকার ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবার জন্য স্বাস্থ্য বীমা চান। মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টকে তিনি এ কথা জানান। ট্রাম্প অনেক দিন ধরে প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্য সেবা আইন ‘দ্য অ্যাফোরডেবল কেয়ার অ্যাক্ট’ এর সমালোচনা করে এটা সংশোধন ও পরিবর্তনের কথা বললেও এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি। তবে শনিবার রাতে ট্রাম্প টেলিফোনে ওয়াশিংটন পোস্টকে বলেন, তিনি সবার জন্য স্বাস্থ্য বীমা চান এবং স্বাস্থ্যসেবার ব্যয় নিয়ে ওষুধ কোম্পানিগুলোর সরাসরি সরকারের সঙ্গে আলোচনা প্রয়োজন। তিনি বলেন, সরকারের পরিকল্পনা হল, পর্যায়ক্রমে বিশেষত বয়োজ্যেষ্ঠ ও স্ব্যল্প আয়ের মানুষের স্বাস্থ্যসেবা দেয়া। বড় ফার্মাসিউটিক্যালস…

Read More

৭ খুনের মামলার রায় ন্যায় বিচারের প্রমাণ : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকারের আমলে অপরাধ করে পার পাওয়া যায় না। নারায়ণগঞ্জ সাত খুন মামলার রায় তারই প্রমাণ। সোমবার দুপুরে রাজধানীর শিল্পকলায় আওয়ামী লীগের প্রচারসেল আয়োজিত চিত্র প্রদর্শনীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিএনপি-জামায়াতের বর্বরোচিত তান্ডব ও অগ্নিসন্ত্রাসের’ খন্ড চিত্র প্রর্দশনীর আয়োজন করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সেল। এ রায় উচ্চ আদালতেও বহাল থাকবে এমন আশা প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ন্যায় বিচার যে হয় সেটাই আজকে ৭ খুনের মামলার রায়ের মাধ্যমে প্রমাণ…

Read More