ডেস্ক রিপোর্ট : লালমনিরহাটের হরিদেব দয়েজ উদ্দিন উচ্চবিদ্যালয়ে কম্পিউটার ডেমোনেষ্টেটর পদে নিয়োগে ৫ লাখ টাকা ঘুষ নিয়ে সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী মনোরঞ্জন রায়, ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র আকরাম হোসেন, ১০ম শ্রেণীর ছাত্র আতিকুল ইসলাম,মাহবুবুর রহমান,শরিফুল ইসলাম,৮ম শ্রেণীর ছাত্র নিশাত আমিন ও ৭ম শ্রেণীর ছাত্র নাহিদ হোসেন। তাদেরকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় প্রধান শিক্ষক বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করেছেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক হায়দার আলী জানান, মঙ্গলবার স্কুল চলাকালীন সময় প্রধান শিক্ষকসহ তার…
Read MoreDay: January 26, 2017
দয়া করে আমাকে একটি কার্ড দিন, বললেন -ঝিনাইদহের চাকলাপাড়ার আমেনা খাতুন
ডেস্ক রিপোর্ট : ভিক্ষা করার শক্তি নেই। ঠিক মতো হাটা চলা করতে পারেন না আমেনা খাতুন। তারপরও এক মুঠো ভাতের জন্য ছুটতে হয় এ পাড়া থেকে ওপাড়া। বয়সের ভারে কাবু আমেনা খাতুনের মৃত্যু যখন কড়া নাড়ছে, তখন নিত্য যুদ্ধ পেটের খোরাক জোগাড়ে। আমেনা খাতুনের বাড়ি ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায়। তিনি বিধবা ভাতা বা বয়স্ক ভাতার কোনটাই পান না। চাকলাপাড়ার মীর্জা বাড়ির পাশেই তার বসবাস। আমেনা খাতুন এক মুঠো খাবারের জন্য একটা ভাতা পাওয়ার দাবী জানিয়েছেন। মিতু/বিবি নিউজ/১৪৮৩
Read Moreজাতীয় রোভার মুট উদ্বোধন করতে গোপালগঞ্জে প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের এক সফরে গোপালগঞ্জ পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় হেলিকপ্টারে করে ঢাকা থেকে গোপালগঞ্জ হ্যালিপ্যাডে পৌঁছান তিনি। তিনি প্রধান অতিথি হিসেবে রোভার স্কাউটদের সর্ববৃহৎ সমাবেশ ‘১১তম জাতীয় রোভার মুট’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সপ্তাহব্যাপী জাতীয় রোভার মুটের প্রতিপাদ্য হচ্ছে- ‘শান্তিময় জীবন, উন্নত দেশ’। পরে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় তার পৈতৃক বাড়িতে যাবেন এবং সেখানে তিনি রাত্রিযাপন করবেন। শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন। মিতু/বিবি নিউজ/১৩৮২
Read Moreসোমালিয়ার হোটেলে জঙ্গি হামলায় নিহত ১৩
ডেস্ক রিপোর্ট : আল শাবাব জঙ্গিরা সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে হামলা চালিয়ে ১৩ জনকে হত্যা করেছে। প্রথমে হোটেলটির সামনে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এরপরেই জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালাতে চালাতে হোটেলে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়। গুলিতে জখম হয়েছেন আরও অনেকে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক পুলিশ কর্মকর্তা জানান, নিহতদের অধিকাংশই বেসামরিক লোক ও নিরাপত্তা রক্ষী। তিনি জানান, হামলাকারী দুই বন্দুকধারীকে হত্যা করা হয়েছে। ২০১৫ সালেও মোগাদিসু শহরের একই রকম হামলা চালায় আল শাবাব। সেই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছিল। আল…
Read Moreসার্চ কমিটি নিয়ে বেগম জিয়ার প্রস্তাব চক্রান্ত ছাড়া কিছু নয় : হাসানুল ইনু
ডেস্ক রিপোর্ট : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘রাষ্ট্রপতি ছয়জনকে নিয়ে সার্চ কমিটি গঠন করেছেন। এই কমিটি নির্বাচন কমিশনের নাম প্রস্তাব করবে। অথচ বেগম জিয়ার প্রস্তাব রয়েছে যতদিন ঐক্যমত্য না হবে ততদিন আলোচনা করতে হবে। তার এই প্রস্তাব চক্রান্ত আর সময়ক্ষেপণ ছাড়া আর কিছু নয়।’ বুধবার সন্ধ্যায় যশোর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতায় ২০১৯ সালের ৫ জানুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অনির্বাচিত অথবা অস্বাভাবিক সরকার গণতন্ত্রের জন্যে শুভ নয়। খালেদা জিয়া আজ হোক আর কাল হোক…
Read Moreশিক্ষক স্বল্পতা দূরীকরণের লক্ষ্যে কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়
ডেস্ক রিপোর্ট : চিকিৎসা শিক্ষায় মৌলিক বিষয়ের শিক্ষক স্বল্পতা দূরীকরণে উপায় নির্ধারণের লক্ষ্যে স্বাস্থ্য সচিব মো. সিরাজুল ইসলামকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। বুধবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে এ সংক্রান্ত এক সভায় এই কমিটি গঠন করা হয়। দেশের চিকিৎসা সেবার মানোন্নয়নে চিকিৎসা শিক্ষার ভিত্তি মৌলিক বিষয়গুলোতে শিক্ষক সংকট দূর করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিএমডিসি’র সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ, বিসিপিএস সভাপতি অধ্যাপক সানোয়ার হোসেন, বিএসএমএমইউ’র উপ-উপাচার্য অধ্যাপক ডা. শরফুদ্দীন…
Read Moreএকজন নারীকে পুলিশের আইজি হিসেবে দেখতে চাই : চুমকি
ডেস্ক রিপোর্ট : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি পুলিশ বাহিনীতে নারীর সংখ্যা আরও বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন, ‘দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেকই নারী। সেই তুলনায় বাংলাদেশ পুলিশে নারীর সংখ্যা খুবই অপ্রতুল। পুলিশে নারীর সংখ্যা আরও বৃদ্ধি করা হবে।’ প্রতিমন্ত্রী বলেন, তিনি একজন নারীকে বাংলাদেশ পুলিশের প্রধান হিসেবে (আইজিপি) দেখতে চান। মেহের আফরোজ চুমকি বুধবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যান সমিতির বার্ষিক সমাবেশ ও আনন্দ মেলায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। পুলিশের ইন্সপেক্টর জেনারেল একেএম শহীদুল হকের স্ত্রী বাংলাদেশ পুলিশ নারী…
Read Moreআগামীর বাংলাদেশ হবে সারা বিশ্বের জন্য অনুসরণীয় : প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীর বাংলাদেশ হবে সারা বিশ্বের জন্য অনুসরণীয় একটি দেশ। তিনি বলেন, ‘রূপকল্প-২০২১’কে সামনে রেখে বর্তমান সরকার ক্ষমতায় এসে বাংলাদেশকে পরিকল্পিত ও সুষম উন্নয়নের মাধ্যমে ২০২১ সালের মধ্যে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা (২০১০-২০২১)’ প্রণয়ন করে।’ প্রধানমন্ত্রী বুধবার সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের মোয়াজ্জেম হোসেন রতনের এক প্রশ্নের জবাবে একথা বলেন। শেখ হাসিনা বলেন, প্রেক্ষিত পরিকল্পনার অন্যতম প্রধান উদ্দেশ্যসমূহ হচ্ছে- জাতীয় আয়ের প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করা,…
Read Moreটাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত
ডেস্ক রিপোর্ট : টাঙ্গাইল সদর উপজেলার শিবপুর এলাকায় উত্তরবঙ্গগামী দুই ট্রাকের সংঘর্ষে আবুল হোসেন নামের এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানান এলেঙ্গা পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) শাহ আলম। তিনি বলেন, উত্তরবঙ্গগামী দুটি ট্রাক শিবপুর এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক অপর আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আবুল হোসেন মারা যান। নিহত ট্রাক চালক আবুল হোসেন দিনাজপুরের বাসিন্দা। তার মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মিতু/বিবি নিউজ/১৩৭৬
Read Moreমধ্য প্রাচ্যের অভিবাসীদের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা ট্রাম্পের!
ডেস্ক রিপোর্ট : এবার ট্রাম্প প্রশাসন মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশের অভিবাসীদের আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করার দিকেই যাচ্ছে। বিশেষ করে ইরাক, ইরান, সিরিয়ার মত দেশগুলির অভিবাসীদের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হবে সংবাদ সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে। চলতি বছরের মাঝামাঝি সময় পর্যন্ত আমেরিকা জুড়ে বহাল থাকবে এই নিষেধাজ্ঞা। দেশের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে দেশটির প্রশাসন সূত্রের খবরে বলা হয়েছে। আর সেই নির্দেশে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষর করার কথাও রয়েছে। ভোটে জিতলে যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এখন সেই প্রতিশ্রুতিই…
Read More