টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

accidentডেস্ক রিপোর্ট টাঙ্গাইল সদর উপজেলার শিবপুর এলাকায় উত্তরবঙ্গগামী দুই ট্রাকের সংঘর্ষে আবুল হোসেন নামের এক চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানান এলেঙ্গা পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) শাহ আলম।

তিনি বলেন, উত্তরবঙ্গগামী দুটি ট্রাক শিবপুর এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক অপর আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আবুল হোসেন মারা যান।

নিহত ট্রাক চালক আবুল হোসেন দিনাজপুরের বাসিন্দা। তার মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

 

মিতু/বিবি নিউজ/১৩৭৬

Related posts

Leave a Comment