ডেস্ক রিপোর্ট : রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল কাউন্সিল অফিসের সংলগ্ন ডিএনডি বাঁধের জলাশয় থেকে মো. কাজল (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান। কাজল মাতুয়াইল এলাকার মৃত খলিল মিয়ার ছেলে। ওসি আনিসুর রহমান বলেন, গত ২৫ ডিসেম্বর কাজলের বন্ধুরাই তাকে মারধর করে ওই বাঁধের পানিতে ফেলে দেয়। মামলার তদন্তের স্বার্থে আর কিছু বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে। মিতু/বিবি নিউজ/৯১০
Read MoreDay: January 3, 2017
রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প
ডেস্ক রিপোর্ট: রাজধানীসহ সারাদেশে মঙ্গলবার দুপুর ৩টা আট মিনিটের দিকে ভূ-কম্পন অনুভূত হয়েছে। পরপর কয়েকবার এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক তিন। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ সীমান্তে অবস্থিত ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার লনতারাইয়ের দক্ষিণ মাছমারা এলাকায়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ১৭২ কিলোমিটার। ভূ-কম্পনের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, ভূমিকম্প বেশি অনুভূত হয়েছে কুমিল্লা, ফেনীসহ আশপাশের জেলায়। অন্তত তিনবার ভূমিকম্প প্রচণ্ড ঝাঁকুনি দেয়। প্রাথমিকভাবে এ ভূমিকম্পের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কী না- তা এখনো জানা যায়নি। …
Read Moreওবায়দুল কাদেরের হুঁশিয়ারি গণতন্ত্রের জন্য হুমকি : রিজভী
ডেস্ক রিপোর্ট: ‘পদ্মা সেতু নির্মাণে দুর্নীতি হয়েছে’ এমন মন্তব্য করায় তথ্য-প্রমাণ চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার যে হুমকি দেয়া হয়েছে তা গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। রিজভী আহমেদ বলেন, আওয়ামী লীগ দুর্নীতি করে, আর সে কারণেই গণমানুষের কণ্ঠরোধের হুমকি দেয়, আর এটিই আওয়ামী সংস্কৃতির বহিঃপ্রকাশ। মূলত আতঙ্ক থেকেই তাদের মধ্যে হুমকি প্রবণতা দেখা যায়। রিজভী বলেন, প্রতিটি অপকর্মের হিসেব রেজিষ্ট্রি থাকছে। দেশবাসীকে…
Read Moreপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক কে ইউআরসি ইন্সট্রাক্টর কল্যাণ সমিতির অভিনন্দন
ষ্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক ড. মো: আবু হেনা মোস্তফা কামাল এনডিসি কে বাংলাদেশ ইউআরসি ইন্সট্রাক্টর কল্যাণ সমিতি কর্তৃক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এ সময়ে উপস্থিত ছিলেন ইউআরসি কল্যান সমিতির সভাপতি তরিকুল ইসলাম সেগুন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। আরোও উপস্থিত ছিলেন মোঃ আইয়ুব মিয়া, শবনম মোস্তারি আফতাব, দেলোয়ার হোসেন, হোসাইন এমরান, জোহরা খাতুন, রেজিনা পারভিন, মাহফুজা বেগম, মঞ্জিল আরা বেগম ও জেবুন্নেছা শেলীসহ অন্যান্য সদস্যরা। এসময় নবনিযুক্ত মহাপরিচালক উপস্থিত ইউআরসি কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। মিতু/বিবি নিউজ/৯০৭
Read Moreএমপি লিটন হত্যা: সাভারে আ.লীগের প্রতিবাদ
বিবি নিউজ সার্ভিস: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় সাভারে প্রতিবাদ সভা করেছে স্থানীয় আওয়ামী লীগ। মঙ্গলবার সকালে ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমানের উদ্যোগে তার তালবাগের বাসভবনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় এসময় সংসদ সদস্য ডা. এনামুর রহমান বলেন, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার জন্য সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলিতে হত্যা করেছে। বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা দেশে গুপ্তহত্যা করে পাকিস্তান আফগানিস্তান বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশে উন্নয়ন করে যাচ্ছেন তখন জামায়াতের নেতাকর্মীরা দেশে…
Read Moreনিউজিল্যান্ডকে ১৪২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট: প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ১৪২ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করে ৮ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে টাইগাররা। যদিও শুরুর দিকে দ্রুত উইকেট হারিয়ে বিপর্যয়েই ছিল মাশরাফি বাহিনী। সেখান থেকে হাফ সেঞ্চুরি করে দলকে ভালো সংগ্রহ পাইয়ে দেন মাহমুদউল্লাহ। যদিও শুরুর দিকে চিত্রগুলো ছিল ব্যতিক্রম। খেলতে নেমে দ্বিতীয় ওভারেই ফিরে যান ইমরুল কায়েস। ১.৩ বলে হেনরির বলে লাইনের বাইরে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ইমরুল। ফেরেন রানের খাতা না খুলেই। ইমরুল ফিরলে টিকতে পারেননি তামিমও। পঞ্চম ওভারে অভিষেক হওয়া হুইলারের বলে হুক করতে গিয়ে তালুবন্দী…
Read Moreপ্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রিয়াজ-পূর্ণিমা
ডেস্ক রিপোর্ট: ঢালিউডের জনপ্রিয় জুটি রিয়াজ-পূর্ণিমা। একসঙ্গে তারা বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রচারণা চালাবেন। মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের হয়ে কার্যকরী সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করবেন রিয়াজ-পূর্ণিমা। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ সমিতির সদস্যরা ২০১৭-১৮ মেয়াদে দায়িত্ব পালন করবেন। নির্বাচনে ওমর সানি- ফেরদৌস ও মিশা সওদাগর- জায়েদ খানের মোট দুটি প্যানেলের নাম ঘোষণা করা হয়েছে। মিতু/বিবি নিউজ/৯০৪
Read Moreমানুষ আমাদের নিয়ে গসিপ তৈরি করতে ভালোবাসে : শ্রদ্ধা
ডেস্ক রিপোর্ট: অন্য কারও সঙ্গে নয়, বাবা-মায়ের সঙ্গেই থাকছেন শ্রদ্ধা কাপুর। ফারহান আখতারের সঙ্গে লিভ-ইন করা প্রসঙ্গে বাবা শক্তি কাপুরের নাম জড়ানোয় রেগে গেছেন নায়িকা। কিছুদিন আগে শোনা যায়, ফারহানের সঙ্গে লিভ-ইন করছেন শ্রদ্ধা। আর সেটা বাবা শক্তির পছন্দ না হওয়ায় মেয়েকে ফারহানের বাড়ি থেকে বকাবকি করে নিয়ে চলে এসেছেন। যদিও শক্তি সেই সময়েই জানিয়েছিলেন, এসব মিথ্যা ঘটনা। তার মেয়ে ফারহানকে ‘আঙ্কেল’ বলে সম্বোধন করেন! এবার এ নিয়ে মুখ খুললেন শ্রদ্ধা নিজে। বললেন, ‘খবরটা শুনে চমকে গিয়েছিলাম! সত্যি ঘটনা নয় ওটা। লোকে ভুলে গেছে, আমরাও মানুষ। সব সময় আমাদের নিয়ে…
Read Moreওবামার সমাপ্তি-বক্তৃতা নিয়ে বাড়ছে উত্তেজনা
ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার আগে একটি সমাপ্তি-বক্তৃতা দিবেন বলে সংবাদমাধ্যমে জানা যায়। আগামী ১০ তারিখ নিজের শহর শিকাগোয় তিনি ওই বক্তৃতা দেবেন। ওবামা জানান, গত আট বছরের অভিজ্ঞতা ভাগ করে নিতে চান, ধন্যবাদ জানাতে চান। সেই সঙ্গে দেশের ভবিষ্যৎ গতিপ্রকৃতি নিয়েও কিছু বলতে চান তিনি। ওবামার শেষ কথাটাই যতো জল্পনা উস্কে দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প জিতুক, সেটা যে ওবামা চাননি, এ কোন গোপন কথা নয়। দেশের নীতি নির্ধারণের প্রশ্নে দু’জনে দুই মেরুর বাসিন্দা। যা নিয়ে দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে বারবারই। সম্প্রতি ট্রাম্পের সহযোগী ও হোয়াইট হাউসের…
Read Moreসুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা অপরিহার্য : রাষ্ট্রপতি
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা অপরিহার্য। তিনি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে পরমতসহিষ্ণুতার সংস্কৃতি গড়ে তোলারও আহ্বান জানান। রাষ্ট্রপতি সোমবার বঙ্গভবনে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত বিষয়ে জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র নেতৃত্বাধীন ১৬ সদস্যের এক প্রতিনিধিদলের সাথে আলোচনায় এ কথা বলেন। বঙ্গভবনে আলোচনার জন্য আমন্ত্রণ জানানোয় জেপি’র চেয়ারম্যান রাষ্ট্রপতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য শক্তিশালী নির্বাচন কমিশনই যথেষ্ট নয়, দরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য। জেপি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের ধারাবাহিকতা রক্ষার জন্য একাধিক ধাপে…
Read More