যাত্রাবাড়ীতে ডিএনডি বাঁধের জলাশয়ে যুবকের লাশ

dead-body-11ডেস্ক রিপোর্ট : রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল কাউন্সিল অফিসের সংলগ্ন ডিএনডি বাঁধের জলাশয় থেকে মো. কাজল (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।

কাজল মাতুয়াইল এলাকার মৃত খলিল মিয়ার ছেলে।

ওসি আনিসুর রহমান বলেন, গত ২৫ ডিসেম্বর কাজলের বন্ধুরাই তাকে মারধর করে ওই বাঁধের পানিতে ফেলে দেয়। মামলার তদন্তের স্বার্থে আর কিছু বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে।

 

 

মিতু/বিবি নিউজ/৯১০

Related posts

Leave a Comment