মালিবাগে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মালিবাগ রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ২টায় রাজশাহী থেকে ছেড়ে আসা কমলাপুরগামী ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ঢা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফকির মজুমদার। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হচ্ছে।     মিতু/বিবি নিউজ/৮৫৭

Read More

ইস্তাম্বুলে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

ডেস্ক রিপোর্ট: ইংরেজি নববর্ষ উদযাপনের সময় তুরস্কের ইস্তাম্বুলের নাইটক্লাবে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জন হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান। এ ঘটনায় অন্তত ৬৯ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ১ জানুয়ারির প্রথম প্রহরে নগরীর বেসিকতাস এলাকার রেইনা নাইটক্লাবে এ হামলা হয়। তবে এ হামলার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি। ইস্তাম্বুলের গভর্নর ভাসিপ সাহিন জানিয়েছেন, হামলাকারী ছিল একজন। সিএনএন জানিয়েছে, সান্তা ক্লজের পোশাকে সজ্জিত ছিল হামলাকারী।         মিতু/বিবি নিউজ/৮৫৬

Read More

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ৮ ফেব্রুয়ারি

ডেস্ক রিপোর্ট: সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করা হয়েছে। এ মামলায় আগামী ৮ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। আজ রবিবার ঢাকার মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনী খানের আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল র‌্যাব। তবে সংস্থাটি তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় বিচারক তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে দিন নির্ধারণ করেন। মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ১০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার…

Read More

লিটনের প্রথম জানাজা সম্পন্ন

ডেস্ক রিপোর্ট: সন্ত্রাসীদের গুলিতে নিহত গাইবান্ধা ১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। রবিবার দুপুর পৌনে ১টায় রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে এমপি লিটনের মরদেহে বিভাগীয় ও জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা নিজ নিজ সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এর আগে নিহত এমপি লিটনের প্রতি শ্রদ্ধা জানাতে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এমপি লিটনের মরদেহ হেলিকপ্টারে করে আজ ঢাকায় নিয়ে যাওয়া হবে। সেখানে বারডেমের হিমঘরে রাখার…

Read More

আজ দেশব্যাপী জাতীয় পাঠ্যপুস্তক উৎসব

 ডেস্ক রিপোর্ট: আজ রোববার সারাদেশে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পাঠ্যপুস্তক উৎসব পালিত হবে। ২০১৭ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীর হাতে বিনামূল্যের এ পাঠ্যপুস্তক তুলে দেয়া হবে। গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবনে আনুষ্ঠানিকভাবে এ পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ সকাল সাড়ে ন’টায় আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এ্যান্ড কলেজ মাঠে দেশব্যাপী পাঠ্যপুস্তক উৎসবের কেন্দ্রীয় অনুষ্ঠানের উদ্বোধন করবেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) রাজধানীর এ অনুষ্ঠানের…

Read More

প্রধানমন্ত্রী দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করার আহবান জানিয়েছেন। তিনি ইংরেজি নতুন বছর ২০১৭ উপলক্ষে দেয়া এক বাণীতে গতকাল সকলে মিলে একটি অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠার আহবান জানান। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, ‘দেশবাসী, প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’ তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন, সংবিধান ও গণতান্ত্রিক ধারা রক্ষা এবং জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করার ক্ষেত্রে ২০১৬ সাল বাঙালি জাতির…

Read More

চৌদ্দগ্রামে বই বিতরণ, খুশিতে আত্মহারা শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার চৌদ্দগ্রামের স্কুল-মাদরাসা গুলোতে রবিবার সরকার প্রদত্ত বিনামূল্যের বই বিতরণ উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে পৌর এলাকার ফালগুনকরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মীর হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবদুল মান্নান ভূঁইয়া, রিসোর্স সেন্টার ইন্সটেক্টর মজিবুর রহমান, পৌর কাউন্সিলর মফিজুর রহমান, পরিচালনা কমিটির সদস্য আবদুল মালেক, ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন, মিজানুর রহমান, শাহিন মোর্শেদ চৌধুরী, পেয়ার আহমদ মোল্লা, মিজানুর রহমান টিটু, স্কুল শিক্ষক আলমগীর হোসেন, ছালেয়া আক্তার, তাহমিনা বেগম প্রমুখ। বছরের প্রথম দিনে বিনামূল্যের বই পেয়ে কোমলমতি শিশু শিক্ষার্থীরা খুশিতে যেন আত্মহারা হয়ে পড়েছে।  …

Read More

পান খাওয়ার ৫ উপকারিতা

ডেস্ক রিপোর্ট:  পান খাওয়ার রীতি আমাদের দেশে বেশ পুরনো। তাছাড়া সনাতন ধর্মে বিভিন্ন পূজায় পান পাতার ব্যবহার রয়েছে। খালি পানের স্বাদ ভাল না-হলেও চুন সুপারি দিলে ব্যাপারটাই জমে ‌যায়। তবে অনেকে পান খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বলে মনে করেন। কিন্তু এই ধারণা একেবারেই ঠিক নয়। পান খাওয়ার একাধিক উপকারিতা রয়েছে। আয়ুর্বেদ শাস্ত্র অনু‌যায়ী পান খেলে ক্যান্সারে মতো ভয়াবহ রোগকেও প্রতিহত করা ‌যায়। জেনে নিন পান খেলে কী কী রোগ থেকে দূরে থাকবেন আপনি- ক্ষত নিরাময়ে কা‌র্যকরী: পান পাতায় অ্যান্টিব্যাক্টেরিয়াল রাসায়নিক থাকে। তাই পান পাতা বেটে ক্ষতস্থানে দিলে দ্রুত নিরাময় সম্ভব।…

Read More

নাটোরে বাস খাদে, শিশুসহ নিহত ৪

ডেস্ক রিপোর্ট:  নাটোরের সিংড়া উপজেলার জোলারবাতা এলাকায় বাস খাদে পড়ে শিশুসহ চারজন নিহত হয়েছেন। আজ রবিবার সকাল ৯টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) শাহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।       মিতু/বিবি নিউজ/৮৪৯

Read More

এমপি লিটনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

ডেস্ক রিপোর্ট: ইসলাম লিটনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আজ এক শোকবার্তায় দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় মঞ্জুরুল ইসলাম লিটনের অবদান স্মরণ করেন তিনি। এছাড়া রাষ্ট্রপতি নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। উল্লেখ্য, শনিবার সন্ধ্যা পৌনে ৬টায় গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ইউনিয়নের শাহাবাজ এলাকার নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে বৈঠক চলাকালিন দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি ছোড়ে। এতে লিটনের বুকের দুইদিকে ২টি এবং বাম হাতে একটি গুলিবিদ্ধ হয়। এরপর পরই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত পৌনে ৮টার…

Read More