ডেস্ক রিপোর্ট: ইংরেজি নববর্ষ উদযাপনের সময় তুরস্কের ইস্তাম্বুলের নাইটক্লাবে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জন হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান। এ ঘটনায় অন্তত ৬৯ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
১ জানুয়ারির প্রথম প্রহরে নগরীর বেসিকতাস এলাকার রেইনা নাইটক্লাবে এ হামলা হয়। তবে এ হামলার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি। ইস্তাম্বুলের গভর্নর ভাসিপ সাহিন জানিয়েছেন, হামলাকারী ছিল একজন। সিএনএন জানিয়েছে, সান্তা ক্লজের পোশাকে সজ্জিত ছিল হামলাকারী।
মিতু/বিবি নিউজ/৮৫৬
