বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সরকারের মুল লক্ষ্য : সৈয়দ আশরাফুল ইসলাম

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া বর্তমান সরকারের মুল লক্ষ্য বলে মন্তব্য করেছেন জন প্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম । বৃহস্পতিবার দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৬২ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ পত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী এসময় আরও বলেন বাংলাদেশ এখন উন্নয়নের দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদিষ্ট নেতৃত্বে দেশে অনেক উন্নয়ন হচ্ছে। পরিকল্পিত উন্নয়ন ও উন্নয়ন বান্ধব অর্থনৈতিক ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে পরিণত…

Read More

নানা আয়োজনে পালিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস

ডেস্ক রিপোর্ট : ৪৬ তম দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষেদের সামনে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যপক ড.ফারজানা ইসলাম। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয় র‌্যালিটি পুরো বিশ্ববিদ্যালয় ঘুড়ে উন্মক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ গ্রহন করেন। উল্লেখ্য ১৯৭১ সালের এই দিনে বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এটি দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়। প্রাকৃতিক সৌন্দের্যের লীলাভূমি ও শীতের অতিথি পাখির অভয়াশ্রম হিসেবে সুখ্যাতি অর্জন করেছে বিশ্ববিদ্যালয়ের সাতশ’ একরের সবুজ ক্যাম্পাস। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে আরো রয়েছে সকাল এগারোটায়…

Read More

টাঙ্গাইলে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

ডেস্ক রিপোর্ট: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় বাসের সঙ্গে সংঘর্ষে হাফিজুর রহমান (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহরসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত হাফিজুর রহমান রংপুর জেলার পীরগঞ্জ এলাকার আমজাদ হোসেনের ছেলে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি যাতবাহী বাস মহাসড়কের কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই মোটর সাইকেল চালক নিহত হয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল…

Read More

সাইকেল কিনে না দেয়ায় বাবার ওপর অভিমান, অতপর…

ডেস্ক রিপোর্ট: টাঙ্গাইলের মির্জাপুরে সাইকেল কিনে না দেয়ায় বাবার ওপর অভিমান করে আনোয়ার হোসেন নামে এক মাদরাসা ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বাঁশতৈল গ্রামে। আনোয়ার হোসেন বাঁশতৈল গ্রামের আবুল মিয়ার ছেলে। সে বাঁশতৈল হাজী মইজ উদ্দিন দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল। পুলিশ ও এলাকাবাসী জানান, আনোয়ার হোসেন দরিদ্র পিতা আবুল মিয়ার কাছে একটি সাইকেলের বায়না করে। দরিদ্র বাবা তাকে সাইকেল কিনে দিতে না পারায় বাড়ির লোকজনের সঙ্গে খারাপ আচরণ শুরু করে। বুধবার রাতে খাবার খেয়ে বাড়ির লোকজনের সঙ্গে কথাকাটাকাটি করে নিজ…

Read More

পাকুন্দিয়ায় স্কুলের ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে আরমান (১২) নামে এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আরমান হোসেন্দি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং হোসেন্দি গ্রামের মোস্তফার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আরমান বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে যায়। পরে বিদ্যালয় প্রাঙ্গনে শরীর চর্চা চলাকালে সবার অজান্তে সে বিদ্যালয়ের ২ তলা ভবনের ছাদে ওঠে। এরপর হঠাৎ সে ছাদ থেকে পড়ে যায়। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা পাকুন্দিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।     মিতু/বিবি নিউজ/১১১০

Read More

সাভারে যুবকের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডের জামাল মেডিকেলের সামনে থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ওই এলাকায় লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় সকালে ওই যুবকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।     মিতু/বিবি নিউজ/১১০৯

Read More

পটকা ফোটানোর শব্দে কালকিনির ৫০ গ্রামে ডাকাত আতঙ্ক

ডেস্ক রিপোর্ট: রাত একটা, চারিদিকে হইচই ডাকাত পড়েছে। হাজার হাজার গ্রামবাসী দা-কুড়াল সাবল, লাঠি-সোঁটা নিয়ে ডাকাত পাকড়াও করতে দিক বেদিক ছোটাছুটি করছেন। মসজিদের মাইকে ডাকাত ধরতে আহ্বান জানানো হচ্ছে। খবর পেয়ে ডাকাত ধরতে কালকিনি থানা পুলিশ ও ডাসার থানা পুলিশ সদস্যরাও অবস্থান নেন।   কিন্তু হায়, কোথায় ডাকাত? রাতের প্রচণ্ড শীত ও কুয়াশা উপেক্ষা করে  ঘুম নষ্ট করে শুধুই মরিচিকার পেছনে ছোটা। ক্লান্ত, স্থির হওয়ার পর উদ্ঘাটন হয় মূল রহস্য। আর তা হল উপজেলার কাজীবাকাই এলাকার মাইজপাড়া গ্রামের ফকির বাড়িতে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে শিশু কিশোরেরা পটকা ফুটিয়ে আনন্দ উল্লাস করে। আর…

Read More

ভারতে এসবিআই এটিএম থেকে বেরোচ্ছে একদিক ছাপা ৫’শ টাকার নোট

ডেস্ক রিপোর্ট:  গান্ধীজির ছবি ছাড়া ২০০০ টাকার নোটের খবর আপনি পড়েছিলেন! মধ্যপ্রদেশের শেওপুর জেলায় দুই কৃষক স্থানীয় এসবিআই থেকে পেয়েছিলেন সেই নোট। এবার বাজারে দেখা মিলল একদিক ছাপা ৫০০ টাকার নোটের। ঘটনাস্থল সেই মধ্যপ্রদেশই। গত বুধবার খারগন জেলার একাধিক এটিএম থেকে এরকমই ৫০০ টাকার নোট বেরিয়েছে বলে দাবি স্থানীয়দের। কাঠগড়ায় সেই এসবিআই। তবে ব্যাঙ্ক নয়, এবার অভিযোগ এসবিআই এটিএমের বিরুদ্ধে। ভারতের খারগনের একটি গ্রামের বাসিন্দা হেমন্ত সোনি জানিয়েছেন, এসবিআই এটিএম থেকে ১৫০০ টাকা তুলতে গিয়েছিলেন তিনি। বোতাম টিপতেই মেশিন থেকে বেরিয়ে আসে তিনটি ৫০০ টাকার নোট। যার মধ্যে দুটি নোটের…

Read More

মালিবাগে বাসচাপায় নারী নিহত

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মালিবাগ মোড়ে রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সাবিনা বেগম (৫০) নামে নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান রমনা থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা। নিহত সাবিনার গ্রামের বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলার পশ্চিম জামালপুর গ্রামে। বর্তমানে তিনি রমনা মীরবাগ এলাকায় ভাড়া বাসায় থেকে গৃহকর্মীর কাজ করতেন বলে জানান তার মেয়ে হাসিনা। গোলাম মোস্তফা বলেন, সকালে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।     মিতু/বিবি…

Read More

হলিউড ছবির প্রচারণায় ভারতে দীপিকা

ডেস্ক রিপোর্ট: আমেরিকার লস অ্যাঞ্জেলেস, মেক্সিকো, লন্ডনের পর হলিউড ছবির প্রচারে এখন ভারতে দীপিকা পাড়ুকোন। সঙ্গে আছেন হলিউড অভিনেতা ও দীপিকার ‘ট্রিপল এক্স’ সহশিল্পী ভিন ডিজেলও। বৃহস্পতিবার সকাল থেকেই মুম্বাইয়ে ছবির প্রচারণা শুরু করেছেন দীপিকা- ভিন ডিজেল। প্রচারণায় দীপিকা ও ভিন ডিজেলের সঙ্গে আছেন ‘ট্রিপল এক্স’ ছবির পরিচালক ডি জে কারুসো। সকালে প্রচারণায় শুরুতে তাদের মহারাষ্ট্র প্রদেশের ঐতিহ্যবাহী কায়দায় স্বাগত জানানো হয়। ভিন ডিজেলের কপালে তিলক লাগিয়ে দেয়া হয়। ‘ট্রিপল এক্স’ ছবিটি মুক্তি পাচ্ছে ১৪ জানুয়ারি।     মিতু/বিবিনিউজ/১১০৫

Read More