নানা আয়োজনে পালিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস

indexডেস্ক রিপোর্ট : ৪৬ তম দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষেদের সামনে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যপক ড.ফারজানা ইসলাম। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয় র‌্যালিটি পুরো বিশ্ববিদ্যালয় ঘুড়ে উন্মক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ গ্রহন করেন।
উল্লেখ্য ১৯৭১ সালের এই দিনে বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এটি দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়। প্রাকৃতিক সৌন্দের্যের লীলাভূমি ও শীতের অতিথি পাখির অভয়াশ্রম হিসেবে সুখ্যাতি অর্জন করেছে বিশ্ববিদ্যালয়ের সাতশ’ একরের সবুজ ক্যাম্পাস।
দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে আরো রয়েছে সকাল এগারোটায় দানবীর আবদুল কাদির মোল্লা কনভেনশন সেন্টার এর ভিত্তি প্রস্তর স্থাপন। সাড়ে এগারোটায় জহির রায়হান মিলনায়তনে সিনেমা প্রদর্শনী। সাড়ে তিনটায় সেলিম আল দীন মুক্তমঞ্চে পুতুল নাচ, পাঁচটায় রয়েছে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের উদ্যোগে নাটক এবং সন্ধ্যে সাতটায় ছাত্র-শিক্ষক কেন্দ্রে রয়েছে ফানুস উড়ানো।

 

 

 

 

মিতু/বিবি নিউজ/১১১৩

Related posts

Leave a Comment