বিএনপিকে কর্মসুচী পালন করার অনুমতি না দেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপার : স্বাস্থ্য মন্ত্রী

ডেস্ক রিপোর্ট:  বিএনপিকে যেকোন কর্মসুচী যেকোন স্থানে পালন করার অনুমতি না দেওয়া এটা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপার সরকারের কিছু না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। শনিবার দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে উইন্টার রান এন্ড কানির্ভাল দৌড় প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপ কালে মন্ত্রী এ কথা বলেন । মন্ত্রী এসময় আরও বলেন বিএনপি যেকোন কর্মসুচী পালন করলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুমতি নিতে হবে। এখানে সরকারের কোন কিছু করার নেই। আইনশৃঙ্খলা বাহিনী কর্মসুচীর অনুমতি দিলে তারা করতে পারে। না দিলে করতে পারবে না।…

Read More

৫৯০ বোতল ফেন্সিডিল জব্দ

ডেস্ক রিপোর্ট:  বেনাপোল সীমান্তে গতকাল দিবাগত রাত ১ টা থেকে  আজ ভোর ৪ টা পর্যন্ত পৃথক দুইটি অভিযান চালিয়ে ৫৯০ বোতল ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ  অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। বেনাপোল সীমান্তের দৌলতপুর ক্যাম্পের ২১ বিজিবি ব্যাটালিয়নের নায়েক সুবেদার আব্দুস ছামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা পৃথক দুইটি অভিযান চালিয়ে ৫৯০ বোতল ফেন্সিডিল জব্দ করেছে।     মিতু/বিবি নিউজ/৯৮২

Read More

চাঁদপুরে অজ্ঞাত পরিচয়ের যুবকের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাটা এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১১টা নাগাদ মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটির নাম পরিচয় সনাক্ত করা এখন পর্যন্ত সম্ভব হয়নি। চাঁদপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মালেক জানান, “স্থানীয়রা সকালে চেয়ারম্যানঘাটা এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে। এরপর তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। ” চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্লাহ ওলি বলেন, “নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। “‌  …

Read More

মুক্তি পেতে যাচ্ছেন সঞ্জয় দত্ত

ডেস্ক রিপোর্ট:  বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত অবশেষে একজন স্বাধীন মানুষ হিসেবে চলাফেরা করতে পারবেন। ভারতের মুম্বাইয়ের আদালত আগামী ফেব্রুয়ারির ২৭ তারিখে মুম্বাই জঙ্গি হামলার মামলা থেকে তাকে চিরদিনের জন্য রেহাই দেবে বলে জানা গেছে। ১৯৯৩ সালে মুম্বাই হামলার সময় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে আদালতের রায়ে ৫ বছরের জেল হয় সঞ্জয় দত্তের। এর মধ্যে ৩ বছরের সাজা ভোগ করে গত বছরই সাময়িকভাবে ছাড়া পান তিনি। এবার এই মামলা থেকে পুরোপুরি মুক্তি পেতে যাচ্ছেন তিনি। জানা যায়, ২৯ জানুয়ারি থেকেই নাকি নিজের নতুন সিনেমার শুটিংয়ের কাজ শুরু করবেন সঞ্জয়। উমঙ্গ কুমারের…

Read More

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় ২অটোরিক্সা যাত্রী নিহত

ডেস্ক রিপোর্ট: সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিক্সার ২ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে কড্ডা-জামতৈল আঞ্চলিক সড়কের আলোকদিয়ার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।   নিহতরা হলেন, উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের হায়দারপুর গ্রামের মৃত মুজা খলিফা আকন্দের ছেলে শেখ আহম্মেদ (৫৮) ও জামতৈল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামের মৃত সিকান্দার আলীর ছেলে গোলাম হোসেন।   কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল উদ্দিন সরদার জানান, কড্ডার মোড় থেকে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিক্সাটি ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচরে যায়। এ সময় অটোরিক্সায় থাকা এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। বাকী তিনজন গুরুতর…

Read More

মস্তিষ্ক সচল রাখতে সহায়ক দুপুরের ঘুম

ডেস্ক রিপোর্ট: মস্তিষ্কের কর্মক্ষম সচল রাখতে দুপুরে খাওয়ার পর একঘণ্টা ঘুম কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন গবেষকরা। বিশেষ করে প্রবীণদের মস্তিষ্ক কর্মক্ষম রাখার ক্ষেত্রে এটি বেশ কার্যকর। সম্প্রতি হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ঘুম মস্তিষ্ককে কর্মক্ষম রাখতে খুবই কার্যকর একটি প্রক্রিয়া। আর এ প্রক্রিয়া প্রবীণদের ক্ষেত্রে কৌশলের সঙ্গে ব্যবহার করলে তাদের মস্তিষ্ক কার্যকর রাখা সম্ভব দীর্ঘদিন।  যেহেতু প্রবীণদের স্মৃতিশক্তি অটুট রাখা, পরিষ্কারভাবে চিন্তাভাবনা করা ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নির্ভর করে মস্তিষ্কের কর্মক্ষমতার উপর। এ বিষয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার গবেষক জুক্সিন লি জানিয়েছেন, প্রায় তিন…

Read More

গোপালগ‌ঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডেস্ক রিপোর্ট: গোপালগ‌ঞ্জের মান্দারতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়‌কে আজ ভোরে ট্রাকের চাপায় পাওয়ার টিলারের দুই শ্র‌মিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো তিনজন অাহত হ‌য়ে‌ছেন। নিহত দুই জন হ‌লেন, গোপালগঞ্জ সদর উপ‌জেলার গোলাবা‌ড়িয়া গ্রা‌মে জিহাদ কাজীর ছে‌লে রেজাউল (২২) ও একই গ্রা‌মের দিলদার মোল্লার ছে‌লে রিয়াজ মোল্লা (২০)। এ সড়ক দুর্ঘটনায় অাহত‌দের খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। ‌গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. সে‌লিম রেজা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জা‌নান,  দুর্ঘটনায় ঘটনাস্থ‌লেই ট্রলির এক শ্রমিক নিহত হন। এসময় আহত হন ট্রলির অপর চার শ্র‌মিক। অাহত‌দের উদ্ধার করে গোপালগঞ্জ সদর…

Read More

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

ডেস্ক রিপোর্ট: হোয়াইটওয়াশ হল পাকিস্তান। সিডনিতে অস্ট্রেলিয়ার কাছে সিরিজের তৃতীয় এবং শেষ টেস্টেও তারা হেরে গেল। যার ফলে অস্ট্রেলিয়া জিতে গেল ২২০ রানে। সেই সঙ্গে সিরিজ জয়লাভ করল ৩–০ ব্যবধানে। পঞ্চম দিন পাকিস্তানের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ২৪৪ রানে। সরফরাজ আহমেদ সর্বোচ্চ ৭২ করে অপরাজিত থাকেন। এছাড়া শারজিল খান করলেন ৪০। অধিনায়ক মিসবা উল হকের ব্যাট থেকে আসে ৩৮ রান। অস্ট্রেলিয়ার হয়ে জোশ হ্যাজলেউড ও স্টিভ ও কিফ ৩টি করে উইকেট পেয়েছেন। নাথান লিওন নিলেন ২টি উইকেট। প্রথম ইনিংসে শতরানের পর দ্বিতীয় ইনিংসে অর্ধশতরানের জন্য ম্যাচের সেরা হলেন ডেভিড…

Read More

পিজি হাসপাতালে আগুন

ডেস্ক রিপোর্ট:  রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (সাবেক পিজি হাসপাতাল) একটি ভবনের নিচতলায় আগুন লেগেছে। আজ বেলা সোয়া ১১টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে। কেবিন ব্লকের নিচতলার আন্ডার গ্রাউন্ড থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার পলাশ চন্দ্র। বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস সদর দফতরের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।     মিতু/বিবি নিউজ/৯৭৫

Read More

৩০০ কোটির তালিকায় ‘‌দঙ্গল’‌

ডেস্ক রিপোর্ট: হিন্দি সিনেমার ইতিহাসে চতুর্থ ছবি হিসেবে ৩০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করলো আমির খান অভিনীত ‘দঙ্গল’। ২৫ ডিসেম্বর এক দিনে ৪২ কোটি টাকার ব্যবসা করে আগেই রেকর্ড করেছিল ছবিটি। হারিয়ে দিয়েছিল সালমান খানের ‘সুলতান’কে। টুইটারে, বি–টাউনের বাণিজ্য বিশেষজ্ঞ তরণ আদর্শ জানিয়েছেন, প্রথম সপ্তাহে ১৯৭ কোটির ব্যবসা করেছিল দঙ্গল। পরের ৬ দিনে সেটা পৌঁছে যায় ১০৬ কোটিতে। অনেকেই বলছেন, সর্বকালের সেরা হিট ছবিগুলোর তালিকায় ঢুকে পড়ছে দঙ্গল। সবে ২ সপ্তাহ হয়েছে, এখনও হাতে রয়েছে অনেকদিন। ফলে ক্রমে তালিকার আরও ওপরের দিকে উঠে আসবে ছবিটি। ভারতীয় সিনেমার ইতিহাসে এখনও…

Read More