সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় ২অটোরিক্সা যাত্রী নিহত

112664_imagesডেস্ক রিপোর্ট: সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিক্সার ২ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে কড্ডা-জামতৈল আঞ্চলিক সড়কের আলোকদিয়ার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।   নিহতরা হলেন, উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের হায়দারপুর গ্রামের মৃত মুজা খলিফা আকন্দের ছেলে শেখ আহম্মেদ (৫৮) ও জামতৈল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামের মৃত সিকান্দার আলীর ছেলে গোলাম হোসেন।   কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল উদ্দিন সরদার জানান, কড্ডার মোড় থেকে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিক্সাটি ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচরে যায়। এ সময় অটোরিক্সায় থাকা এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। বাকী তিনজন গুরুতর আহত হন। এদের মধ্যে একজন ঢাকা নেয়ার পথে রাতেই মারা যান এবং শনিবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় আহত অটোরিক্সা চালক ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান ওসি।

 

 

মিতু/বিবি নিউজ/৯৭৯

Related posts

Leave a Comment